বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আবারও ইয়েমেন বন্দরে আমেরিকা-ব্রিটেনের হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হোদেইদাহ প্রদেশের রাস ইসা বন্দরে বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন।

হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনের এক খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

লোহিত সাগরে বিভিন্ন দেশের জাহাজে হুথিদের হামলার ঘটনায় পাল্টা জবাব হিসেবে ইয়েমেনে হুথিদের একের পর এক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা ও ব্রিটেন।

এর আগে শুক্রবার একটি ব্রিটিশ তেলের ট্যাংকারে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এডেন উপসাগরে চালানো ওই হামলার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নৌ-শাখা এই হামলা চালিয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে বলেন, বেশ কয়েকটি উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সরাসরি হামলা চালানো হয়েছে। মূলত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর দিয়ে চলাচল করা জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফলে গত দুই মাসে সেখান দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কমেছে ৪৫ শতাংশ।

আমেরিকার নানা পদক্ষেপেও কমানো যাচ্ছে না বিদ্রোহী গোষ্ঠীটির হামলা। তাদের দাবি, গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা কার্যকর করা। বৈশ্বিক বাণিজ্যে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করা সংস্থাটি এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তার অনিশ্চয়তার বিষয়ে সতর্ক করেছে।

হুথিদের হামলার পর থেকেই শিপিং কোম্পানিগুলো লোহিত সাগর থেকে কার্যক্রম গুটিয়ে নিয়েছে। এতে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে উল্লেখযোগ্য হারে।

অন্যদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লাগাম টানতে এবার চীনের কাছে সাহায্য চাইছে যুক্তরাষ্ট্র। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করতে ইরান যেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বোঝায় সেজন্য তেহরানকে বোঝাতে বারবার চীনের কাছে সহায়তা চেয়ে আসছে আমেরিকা। কিন্তু এ বিষয়ে বেইজিংয়ের কাছ সহায়তা পাওয়ার কোনও ইঙ্গিত মেলেনি।

ফিন্যান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক বৈঠকে ইন্টারন্যাশনাল লিয়াইসন ডিপার্টমেন্ট অব চায়নাস কমিউনিস্ট পার্টির প্রধান লিউ জিয়ানচাওয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন হোয়াইট হাউজের কর্মকর্তারা। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৪/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit