বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

বোমা হামলার ৪৯ বছর পর আসামির সন্ধান!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বোমা হামলার ৪৯ বছর পর আসামির সন্ধান পেল জাপানের পুলিশ।

দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দেওয়ার পর সম্প্রতি টোকিওয়ের হাসপাতালে আসা এক রোগী এ কথা স্বীকার করেছেন। 

তার দাবি অনুসারে, তিনিই সত্তরের দশকে কয়েকটি বোমা হামলায় অভিযুক্ত কিরিশিমা। পুলিশ এখন তার ডিএনএ ফলাফলের জন্য অপেক্ষায় রয়েছেন।

কিরিশিমা সম্প্রতি হাসপাতালে ক্যানসারের চিকিৎসার জন্য ভর্তি হন। কিরিশিমা ছিলেন ইস্ট এশিয়া অ্যান্টি-জাপান আর্মড ফ্রন্টের সদস্য, যা একটি কট্টর ও বামপন্থী সংগঠন। ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সালের মধ্যে জাপানের রাজধানীতে বেশ কিছু কোম্পানির কার্যালয়ে বোমা হামলা চালায় গোষ্ঠীটি। তার মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ১৯৭৪ সালে মিতসুবিশির প্রধান কার্যালয়ে বোমা হামলায় আট ব্যক্তির নিহত হওয়া। 

জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির দাবি, কিরিশিমা দেশের আইন লঙ্ঘন করেছেন। বোমা বহন, সিরিয়াল বোম্বিংয়ের পরিকল্পনা এবং কয়েকটা জায়গায় ধ্বংসাত্মক কাজের সঙ্গে যুক্ত ছিল। বিশেষ করে ১৮ এপ্রিল ১৯৭৫ সালে টোকিওয়ের গিনজা প্রদেশের বোমা বিস্ফোরণের পেছনে তার প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। 

কিরিশিমার বয়স এখন ৭০ বছর। টোকিওয়ের কামাকুরা সিটি হাসপাতালে ভর্তি হওয়ার সময় তিনি ভিন্ন নাম ব্যবহার করেছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তিনি নিজের সত্যিকার পরিচয় প্রকাশ করেন। তিনি বলেছেন, “জীবনের শেষ প্রান্তে এসে নিজের সত্যিকার পরিচয় জানাতে চান। আর মাত্র কয়েক মাস বাকি আছে।”

তবে পুলিশ এখন তার ডিএনএর ফলাফলের জন্য অপেক্ষা করছেন। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৪/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit