বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার-২

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে পেশাদার মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো, লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের সোলায়মানের ছেলে জুয়েল হোসেন (২৮)ও বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের বড় মেহেদীপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে মুরাদ হোসেন (২৬)।  শনিবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার তাদের নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ও লক্ষ্মীপুর সদর থানাএলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ১ জানুয়ারি রাতে চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার মহিন উদ্দিনের বাসা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক বেগমগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে প্রথমে লক্ষ্মীপুর সদর এলাকা থেকে জুয়েল হোসেনকে ও তার ভাষ্যমতে শুক্রবার রাতে সুবর্ণচর উপজেলার চরজব্বার এলাকা থেকে মুরাদকে গ্রেপ্তার করে পুলিশ। একই সাথে সুবর্ণচরের কাজীর দোকান এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিরা পেশাদার চোরাই মোটরসাইকেল চক্রের সদস্য। তারা দীর্ঘদিন থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা নেওয়া হয়েছে।  ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৪/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit