শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

আরিফুলের রেকর্ড গড়া সেঞ্চুরিতে সুপার সিক্সে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : আরিফুলের রেকর্ড গড়া সেঞ্চুরিতে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ১২১ রানে হারিয়ে সুপার সিক্সে উঠলো বাংলাদেশ। ৩ ম্যাচে ২ জয় থেকে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে টাইগার যুবারা। 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের জয়টা এসেছে আরিফুল ইসলামের দুর্দান্ত ব্যাটিং আর অধিনায়ক মাহফুজুর রহমানের বোলিংয়ের সুবাদে।ভারতের কাছে হার দিয়ে আসর শুরু করলেও টানা দুই জয়ে পরের রাউন্ডের টিকিট পায় বাংলাদেশ।

ব্লুমফন্টেইন টস হেরে আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯১ রান করে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। 

আশিকুর রহমান শিবলি ২৭, আদিল বিন সিদ্দিক ১৩ ও এমডি রিজওয়ান ৩৫ রান করে আউট হন। ৯৪ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে ১২২ রানের জুটি গড়েন আরিফ ও আহরার আমিন। ৪৯ বলে ৪৪ রানে আহরার থামলেও, ৯৯ বলে সেঞ্চুরি স্পর্শ করেন আরিফুল। ৪৬তম ওভারে আউট হবার আগে ৯টি চারে ১০৩ বলে ১০৩ রান করেন তিনি।

যুব বিশ্বকাপে এটি আরিফুলের তৃতীয় সেঞ্চুরি। সবচে বেশি সেঞ্চুরির মালিক বার্নহাম ও শিখর ধাওয়ানের রেকর্ডে ভাগ বসালেন এই বাংলাদেশী। 

বাংলাদেশ ইনিংসের শেষ দিকে মোহাম্মদ শিহাব জেমস ১৭ বলে ৩১ ও শেখ পারভেজ জীবন ৭ বলে অপরাজিত ১৩ রান করেন। এতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। 

যুক্তরাষ্ট্রের আরিয়া গার্গ ৬৮ রানে ৩ উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নামা যুক্তরাষ্ট্রকে ৪৭ ওভার ১ বলে ১৭০ রানে অলআউট করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন প্রণব চেট্টিপালায়ম ।

বল হাতে ১০ ওভারে ৩১ রানে ৪ উইকেট নেন বাংলাদেশের অধিনায়ক ও বাঁ-হাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। তবে ম্যাচ সেরা হন আরিফ।

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৪/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit