বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের একচেটিয়া জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা ইউনাইটেড লইর্য়াস ফন্ট্র নীল প্যানেল সমর্থিত সহসভাপতি-সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয় পেয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর রাতের দিকে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এজেডএম ফারুক।  নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনারা ১৫ পদের মধ্যে ১২টিতে জয় পেয়েছেন। অপরদিকে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাদা প্যানেল সমর্থিত সভাপতি ও একটি সদস্য পদসহ দুটিতে জয়ী হয়েছেন। সদস্য পদে একটি পদের ফলাফল এখনো স্থগিত রয়েছে।  

ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাদা প্যানেল সমর্থিত সভাপতি প্রার্থী একেএম সিরাজুল ইসলাম ৩৩০ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি-জামায়াত প্যানেল সমর্থিত অ্যাডভোকেট তাজুল ইসলাম পান ২৮৭ ভোট। বিএনপি ও জামায়াত–সমর্থিত সমমনা ইউনাইটেড লইর্য়াস ফন্ট্র নীল প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট. নুরুল আমিন ২৩৩ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বীস্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ মো.তাহের পান ১৭৯ ভোট ও আওয়ামী লীগ সমর্থিত সাইফুল ইসলাম হারুন পান ১৬৮ভোট।

এ ছাড়া বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা ইউনাইটেড লইর্য়াস ফন্ট্র নীল প্যানেল সমর্থিত নির্বাচিতরা হলেন, সহসভাপতি পদে অ্যাডভোকেট এনামুল হক হাজারী, অ্যাডভোকেট সামসুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইবনে ওয়ালিদ সুমন, সহ সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবু রশিদ ছায়েদুর রহমান রঞ্জু, ট্রেজারার পদে অ্যাডভোকেট মো. হানিফ (লিটন), লাইব্রেরী ও প্রকাশনা সম্পাদক পদে অ্যাডভোকেট মওদুদু আহমেদ চৌধুরী ইভান, আপ্যায়ন ও সমাজকল্যাণ সস্পাদক পদে অ্যাডভোকেট আবদুল্যাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আলাউদ্দিন সুজন, সদস্য পদে অ্যাডভোকেট আলা উদ্দিন বকশী, অ্যাডভোকেট মাইন উদ্দিন মানু, অ্যাডভোকেট আলী আহমেদ রোমান।  বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন ৬২৫ জন ভোটারের মধ্যে ৫৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit