বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৫০ Time View

ডেস্ক নিউজ : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘ভারত থেকে অতি শিগগিরই ২০ হাজার মেট্রিক টন পিঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। এছাড়া আসন্ন রমজান মাসের আগে সকল নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা হবে।’

শুক্রবার বেলা ১১টার দিকে দেলদুয়ার উপজেলায় নিজ বাসভবনে সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আহসানুল ইসলাম টিটু আরও বলেন, ‘রমজান উপলক্ষে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুত আছে। ভারত দীর্ঘ দিন রপ্তানি বন্ধ করে রেখেছিল, ভারতের বাণিজ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে। রমজান মাসের আগেই ভারত বাংলাদেশে চিনি ও পিঁয়াজ রপ্তানি করবে। আগে যে শুল্ক বেশি ছিল, এখন সেইটা কমিয়ে আনা হবে। এছাড়াও ব্রাজিল ও বিভিন্ন দেশ থেকে চিনিসহ বিভিন্ন সামগ্রী আসছে।’

মন্ত্রী বলেন, ‘টিসিবির মাধ্যমে রমজানে সারাদেশে খাদ্য বিতরণ করা হবে। আগে ট্রাকে বিতরণ করা হত, এখন ডিলারের দোকানের মাধ্যমে হচ্ছে, এরপর প্রতিটা এলাকায় নির্দিষ্ট জায়গায় বিতরণ করা হবে।’ উল্লেখ্য, মতবিনিময় সভায় দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানসহ বিভিন্ন স্থরের লোকজন উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit