শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ সংসদে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের। তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। তাদের পর সবচেয়ে বেশি ৬২টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর একাদশ সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। ফলে এবার প্রধান বিরোধী দল কারা হবে, তা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। অবশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইতিমধ্যে বলেছেন, জাতীয় পার্টিই বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে।

জানা গেছে, বিরোধী শিবিরে প্রথম আসনটি বরাদ্দ রাখা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের জন্য। তার পরের ‍দুটি আসন বরাদ্দ দেওয়া হয়েছে দলটির নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নুর জন্য। তারা যথাক্রমে বিরোধী দলীয় নেতা, উপনেতা ও বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন।
 
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয় সংখ্যানুপাতিক হারে। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য সবাই মিলে যদি স্বতন্ত্র জোট করে নির্বাচন কমিশনকে চিঠি দেন, তাহলে তারা মোট ১০টি সংরক্ষিত আসন পাবেন। আবার ছয়জন মিলে জোট করে একটি করে আসনও তারা নিতে পারেন বা সংসদে প্রতিনিধিত্বকারী কোনো দলের সঙ্গেও জোট করতে পারেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের বিষয়ে অবস্থান জানতে চেয়ে স্বতন্ত্র সংসদ সদস্যদের ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হওয়ার ২১ কার্যদিবসের (৬ ফেব্রুয়ারি) মধ্যে জোট গঠনের বিষয়টি জানাতে হবে। এ সময়ের মধ্যে কোনো স্বতন্ত্র সদস্য কোনো জোটে না গেলে তাদের নিয়ে আলাদা স্বতন্ত্র জোট গঠন করা হয়েছে বলে গণ্য হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংরক্ষিত নারী আসন নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্যরা অনেকে নিজেদের মধ্যে আলাপ–আলোচনা করছেন। নানা ধরনের তদবিরও চলছে। তবে আগামী রোববারের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে কোনো নির্দেশনা আসে কি না, তা দেখার অপেক্ষায় আছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit