শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : পায়রা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত বাংলাদেশের তৃতীয় এবং দক্ষিণ এশিয়ার একটি সামুদ্রিক বন্দর। এ বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পায়রা বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি।

রাষ্ট্রপতির আদেশে গত ১৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের প্রজ্ঞাপনে তাকে বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে আব্দুল্লাহ আল মামুন চৌধুরী চট্টগ্রামে নৌবাহিনীর এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। আর বিদায়ী চেয়ারম্যান গোলাম সাদেক বাংলাদেশ নৌ-বাহিনীতে ফিরে যাবেন।

পায়রা সমুদ্র বন্দরের ট্র্যাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান জানান, পায়রা বন্দরের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক বাংলাদেশ নৌবাহিনীতে বদলি হয়েছেন। আর বাংলাদেশ নৌবাহিনী থেকে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় পায়রা বন্দরের হল রুমে বিদায়ী চেয়ারম্যান ও নতুন চেয়ারম্যান দায়িত্বভার হস্তান্তর-গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে উভয়ই সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit