শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

সন্তান নিতে চাওয়ায় স্বামীকে তালাক অভিনেত্রীর!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : হলিউডের এ তারকা দম্পতি সোফিয়া ভারগারা ও জো ম্যাঙ্গানিয়েলো।গত বছর জুলাইয়ে হঠাৎ করেই তারা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। তবে এত দিন এ নিয়ে মুখ খোলেননি তারা কেউই। তবে সম্প্রতি স্পেনের সংবাদমাধ্যম এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫১ বছর বয়সী সোফিয়া জানান, পরিবারে নতুন সদস্য আনা নিয়ে তার আর জোর মধ্যে মতের অমিল হয়। এই অমিলই শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়। 

সোফিয়া বলেন, ‘আমার স্বামী আমার চেয়ে বয়সে ছোট হওয়ায় আমাদের বিয়ে ভেঙে গেছে। সে সন্তান চাইত, কিন্তু আমি বুড়ো বয়সে মা হতে চাইনি। আমার মনে হয়, সন্তানের সঙ্গে এমনটা করা ঠিক হবে না। কেউ বেশি বয়সে মা হলে আমি তাঁদের সম্মান করি, তবে আমার পক্ষে আর এটা সম্ভব হবে না।’ 

সোফিয়া ও তার সাবেক স্বামী জো গোঞ্জালেজের একটি ছেলে আছে, মানোলো। এ বিষয়ে সোফিয়া বলেন, ‘১৯ বছর বয়সে আমার একটা ছেলে হয়েছিল। তার বয়স এখন ৩২। আমি এখন দাদি হতে প্রস্তুত, মা নই। জীবনে ভালোবাসা আসতে হলে, তাকে নিজের সন্তানসহ আসতে হবে।’ 

মার্কিন টিভি সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’ তারকা সোফিয়া বলেন, ‘আমি প্রায় মেনোপজে (রজঃনিবৃত্তি) পৌঁছে গেছি। এটা খুবই স্বাভাবিক বিষয়। যখন আমার ছেলে বাবা হবে, সে তখন তার সন্তান নিয়ে আমার কাছে আসবে। আমি তাকে ফেরত দেব, আর নিজের জীবনের দিকে মনোযোগ দেব! (এটা হয় না)’ 

গত জুলাইয়ে সোফিয়া ও ৪৭ বছর বয়সী জো যৌথ এক বিবৃতিতে জানান, সাত বছরের বৈবাহিক জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গত ২ জুলাই আইনগতভাবে বিচ্ছেদের আবেদন করেন জো। বিচ্ছেদের পর নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন দুজনই। এরই মধ্যে অভিনেত্রী কেইটলিন ও’কনোরের সঙ্গে প্রেমে জড়িয়েছেন জো। এদিকে গত কয়েক মাসে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে সোফিয়া ও তার কথিত প্রেমিক অর্থোপেডিক সার্জন জাস্টিন সালিমানকে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit