শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ড. ইউনূসের আইনজীবীর অভিযোগ সঠিক নয়: অ্যাডভোকেট হায়দার আলী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : শ্রম আইন লঙ্ঘনের যে মামলায় ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ড হয়েছে, সেই মামলার বিচারসংশ্লিষ্ট কাগজপত্র বারবার চেয়েও পাচ্ছেন না বলে তার আইনজীবী আবদুল্লাহ আল মামুন যে অভিযোগ করেছেন, তা সঠিক নয় বলে জানিয়েছেন এই মামলায় কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী।

বুধবার হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী বলেন, শ্রম আদালত ড. মুহাম্মদ ইউনূস সাহেবকে সাজা দিয়েছেন একটি মামলায়। এটি একটি ফৌজদারি অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি আপিল করবেন এবং আপিল করার সুযোগ আইনে আছে। আমি যা দেখলাম, শুনলাম এবং বিভিন্ন সোর্স থেকে যা বুঝলাম তাতে বলা হচ্ছে যে, ড. মুহাম্মদ ইউনূস সাহেব আপিল করার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না এবং তাকে হয়রানি করা হচ্ছে। 

তিনি বলেন, আমি এখানে হয়রানিমূলক কোনো কিছু দেখছি না। কারণ আপিল করতে হলে আপিলের জন্য যে কাগজপত্র সংগ্রহ করতে হবে, যিনি আপিল করবেন তিনি তা সংগ্রহ করবেন। তিনি কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে যদি কোথাও বাধাগ্রস্ত হয়ে থাকেন, তা হলে সেই ব্যাপারে তিনি বলতে পারতেন। কিন্তু সে ধরনের তো কোনো ঘটনা ঘটেনি। তারা ইতোমধ্যে এ মামলার  সার্টিফায়েড কপি পেয়েছেন। আপিল করার জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন, সেটাও তারা পেয়েছেন। এখন তিনি আপিল করবেন। আর আপিল করার জন্য সার্টিফায়েড কপি পাওয়ার পর যে সময়টা থাকে, সেই সময়টি আপিলের লিমিটেশন থেকে বাদ যাবে। ওই সময়টা বাদ দিয়েই সময় গণনা করা হয়। কাজেই এখানে হয়রানির তো কোনো প্রশ্নই না। কাজেই হয়রানির যে বক্তব্যটি এসেছে, সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এবং এই বক্তব্যটি সঠিক নয়।

তিনি আরও বলেন, এখানে আইনের কিছুই ব্যত্যয় হয়নি। ওনারা যদি মনে করেন যে, এক মাসের মধ্যে আপিল করতে পারবেন না, তা হলে সময় বাড়িয়ে নিতে পারবেন, তাতে তো কোনো অসুবিধা নেই। আইনে সে ব্যবস্থাও আছে।

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit