শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

নতুন বিয়ের পর শোয়েব মালিককে শুভেচ্ছা জানালেন শহীদ আফ্রিদি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : ভেঙে গেছে সংসার। বিচ্ছেদেরে গুঞ্জনের মাঝেই বিয়ের পিঁড়িতে বসেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। আর ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও আছেন চুপচাপ। দুই জগতের দুই তারকার বিবাহ বিচ্ছেদের আলোচনা তবু থামছে না। 

যদিও সানিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদে বেশিরভাগ মানুষই খুশি হতে পারেননি। এর মধ্যে ছিলেন খোদ শোয়েব মালিকের পরিবারও। বিয়েতে উপস্থিত ছিলেন না পাকিস্তানি এই ক্রিকেটারের পরিবারের কেউই। সতীর্থ বা অন্য ক্রিকেটারদেরও তেমন দেখা যায়নি শোয়েবকে অভিনন্দন জানাতে। 

তবে শোয়েবের নতুন বিবাহের পর অভিনন্দন জানিয়েছেন এক সময়ের সতীর্থ শহীদ আফ্রিদি। একটি অনুষ্ঠানে সামা টিভিকে আফ্রিদি বলেন, ‘শোয়েব মালিককে অনেক অভিনন্দন। আশা করছি, বর্তমান স্ত্রীর সঙ্গে আল্লাহ তাকে আজীবন খুশি রাখবেন।’

এদিকে, একটি পডকাস্টে চাঞ্চল্যকর কিছু তথ্যে জানা যায়, প্রথমে একটি ‘টিভি শো’তে পরিচয় হয় সানা ও শোয়েবের। এরপর থেকে মাঝে-মধ্যেই দেখা সাক্ষাৎ হতো তাদের। ৩ বছর ধরেই লুকিয়ে প্রেম করছেন তারা। তারপর বিয়ে করেছে সম্প্রতি।

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit