শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

টঙ্গীর ময়দানেই হবে বিশ্ব ইজতেমা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর সন্নিকটে টঙ্গীর তুরাগ নদের তীরেই অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। স্থান সংকুলান না হওয়ায় টঙ্গী ময়দানের পাশাপাশি উত্তরা দিয়াবাড়ি বউবাজার এলাকায়ও প্রস্তুত হচ্ছিলো ইজতেমা ময়দান। প্রশাসনিক অনুমতি না পাওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকেই দিয়াবাড়ি ময়দানের সকল কার্যক্রম স্থগিত করেন প্রথম পর্বের আয়োজক কমিটি। 

তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারও আলাদাভাবে প্রথম পর্বে জোবায়ের অনুসারী দ্বিতীয় পর্বে সাদ পন্থী’রা ইজতেমার আয়োজন করবেন। প্রথম পর্বের আয়োজক কমিটি প্রশাসনিক কোন অনুমতি না নিয়ে উত্তরা দিয়াবাড়ি বউবাজার এলাকায় খুটি গাথা, সামিয়ারা টানানো, অস্থায়ী শেীচাগার, গোসল ও অজুখানা নির্মাণ করে। পরে মৌখিক অনুমতি চাইলে প্রশাসন এতে রাজি নন। 

দিয়াবাড়ি ময়দানের জিম্মাদার মো: ফরিদ বলেন,মুুরব্বিরা নিষেধ করেছেন, কাজ করতে। আজ সকাল থেকে সকল কাজ বন্ধ রাখা হয়েছে। কাকরাইল মসজিদে মুরব্বিদের আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়। 

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন বলেন, টঙ্গী তুরাগ নদের তীরেই অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা সফল করতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। দিয়াবাড়ী এলাকায় একটা মঞ্চ করবেন না বলেছিলেন, কিন্তু আপনারা মঞ্চ করে ফেলেছেন। এটা অনুমতি দেওয়া হয়নি। আমরা চাই, আপনারা ভবিষ্যতে যৌথভাবে কাজ করবেন। জোবায়ের ও সাদ পন্থীদের মিলেমিশে ইজতেমা করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আগামী ২ ফেব্রুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্ব তাবলীগ জামাতের বার্ষিক মহাসম্মেলন এর ৫৭তম বিশ্ব ইজতেমা। ইজতেমাকে সামনে রেখে তুরাগ নদের তীরবর্তী ১৬০ একর জমি বিস্তৃত ময়দানে এগিয়ে চলছে বিশ্ব ইজমেতার প্রস্তুতি। বিভিন্ন জেলার মুসল্লিরা জেলাওয়ারী খিত্তায় অবস্থান নিবেন।  ২ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম পর্ব। এরপর ৪ দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু হবে। দ্বিতীয় পর্ব ১১ই ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে উভয় পর্বের বিশ্ব ইজতেমা।

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit