শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ফারুকীর সর্বশেষ খবর জানালেন তিশা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : প্রতিবেদনটি লেখার এক ঘন্টা আগে তিশা তার ফেসবুকে লেখেন, ‘প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যাই, শুধু একটু ধৈর্য্য ধরতে হয়।’তিনি আরও লেখেন, ‘আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত আল‌‌‌হাদুলিল্লাহ। কিছু দিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশাআল্লাহ। অনেকেই আমাকে ফোন এবং এসএমএস করেছেন। অনেকেরই ফোন ও এসএমএস এর উত্তর দিতে পারিনি। তার জন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ এতো দোয়া আর ভালোবাসার জন্য।’

 

এর আগে গতকাল কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক সময় সংবাদকে বলেন, ‘বর্তমানে মোস্তফা সরয়ার ফারুকী নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানিয়েছেন, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তবে সার্জারির প্রযোজন নেই। কিন্তু আর একটু স্টেবল হতে ৭২ ঘন্টা সময় লাগবে। এরপর সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হতে পারে।’

মোস্তফা সরয়ার ফারুকী একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা। তিনি বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। এছাড়া ‘ব্যাচেলর’ চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ ২৫ বছর ধরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই খ্যাতিমান নির্মাতা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit