শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ইরানের নতুন যুদ্ধজাহাজ শত্রুদের জন্য সামরিক প্রস্তুতির বার্তা, হুঁশিয়ারি তেহরানের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আইআরজিসি’র নৌ শাখায় সম্প্রতি আবু মাহদি আল-মুহান্দিস নামে নতুন যে অত্যাধুনিক যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে সেটি শত্রু দেশগুলোর জন্য ইরানের সামরিক প্রস্তুতির বার্তা বহন করছে।’ ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-আলমকে দেয়া সাক্ষাৎকারে গতকাল মঙ্গলবার এসব কথা বলেন তিনি।

চলতি মাসের প্রথম দিকে জাহাজটি আইআরজিসি’র নৌ শাখায় যুক্ত হয়েছে যাতে অত্যন্ত উন্নতমানের রাডার ফাঁকি দেয়ার প্রযুক্তি রয়েছে। এছাড়া ২০০০ নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে এই জাহাজটিকে কেউ সনাক্ত করতে পারবে না। জাহাজটি একটানা ১৪ দিন চলতে পারে। রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেন, আবু মাহদি মুহান্দিস জাহাজটি পারস্য উপসাগরীয় মুসলিম দেশগুলোর জন্য শান্তি ও বন্ধুত্বের বার্তা বহন করছে কিন্তু চক্রান্তকারীরা যদি কোনো সমস্যা তৈরি করতে চায় তাহলে এই জাহাজ তাদের জন্য ইরানের সামরিক প্রস্তুতির বার্তা বহন করছে।

আইআরজিসি’র এ সামরিক কমান্ডার বলেন, ‘আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং সব সময় প্রস্তুত থাকবো। একইভাবে এই অঞ্চলে আমরা যে সমস্ত সামরিক মহড়া পরিচালনা করছি তার মধ্যদিয়ে আমাদের প্রস্তুতির ইঙ্গিতই প্রকাশ পাচ্ছে।’ সাক্ষাৎকারে আলী রেজা তাংসিরি আরো বলেন, ‘পারস্য উপসাগরীয় অঞ্চল ইরান ও প্রতিবেশী দেশগুলোর নিজস্ব এলাকা। বিদেশিদের এখানে সামরিক উপস্থিতির মাধ্যমে সংকট সৃষ্টি করতে চায় এবং তারা অস্ত্র বিক্রি অব্যাহত রাখতে চায়। সে কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে বিদেশি সামরিক উপস্থিতির কোনো যুক্তি নেই বরং বিদেশীদেরকে এই অঞ্চলে বিঘ্ন সৃষ্টিকারী হিসেবে গণ্য করা হচ্ছে।’

সূত্র : পার্সটুডে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit