শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

জাতীয় জাদুঘরের স্বস্তিকা থাকবেন সন্ধ্যায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ বুধবার (২৪ জানুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব অডিটরিয়ামে রয়েছে প্রদর্শনী হবে ‘বিজয়ার পরে’।

এই সিনেমাটি দর্শকদের সঙ্গে ভাগ করে নেবেন স্বস্তিকা। গতকাল ঢাকায় পৌঁছেছেন অভিনেত্রী মমতাশঙ্কর ও পরিচালক অভিজিৎ। তারাও থাকবেন প্রদর্শনীর সময়।

গতকাল মঙ্গলবার ২৩ জানুয়ারি তিনি গিয়েছিলেন মাওয়া ঘাটে, তার ইচ্ছা ছিল পদ্মা নদী দেখার। মাওয়া ঘাট থেকে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন তার ফেসবুকে।

  

সেই ভিডিওতে স্বস্তিকা বলেন, ‘চার দিন হলো ঢাকায় এসেছি। বন্ধুদের সঙ্গে মাওয়া ঘাটে এসেছি। ট্রাফিকে আটকে ছিলাম অনেকক্ষণ। সূর্য ডোবার আগে যেন পৌঁছাতে পারি সেই ইচ্ছা ছিল, পদ্মা নদীটা দেখার। শাহবাগে জাতীয় জাদুঘরে ‘বিজয়ার পরে’ সিনেমার স্ক্রিনিং আছে, সন্ধ্যা ৭টায়। সবার জন্য উন্মুক্ত। বিনামূল্যে দেখার সুযোগ আছে। তবে আগে এলে আগে দেখার সুযোগের নিয়ম রয়েছে।

তিনি আরও বলেন, ‘মমতাশঙ্কর ও পরিচালক অভিজিৎ এসে পৌঁছেছেন। প্রদর্শনীতে আমরা থাকব। সবাই আসবেন, তাহলে সবার সঙ্গে বসে সিনেমাটি দেখতে পারব।’২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে। জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি অলিয়স ফ্রঁসেস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে ১০টি ভিন্ন ভিন্ন বিভাগে ৭৪টি দেশের মোট ২৫২টি সিনেমা দেখানো শুরু হয়ে গেছে একে একে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit