বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন রাহুল গান্ধী ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু কাশ্মীরে মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাব, রাজনৈতিক-ধর্মীয় নেতাদের ক্ষোভ নরসিংদীতে কিশোর অটোরিকশা চালক হত্যায় গ্রেপ্তার দুই জন  এনজিওর সাহায্য গ্রহণে শরিয়তের বিধান কী?

ভারতের ভিসা না পেয়ে ইংল্যান্ডে ফিরে গেলেন শোয়েব বশির, বিরক্ত স্টোকস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৯০ Time View
স্পোর্টস ডেস্ক : ভিসা না পাওয়ায় এখনো ভারতে যেতে পারেননি ইংল্যান্ডের ২০ বছর বয়সী স্পিনার শোয়েব বশির। ভিসা পেতে দেরি হওয়ায় পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার ইংল্যান্ডে ফিরে গেছেন। ইংল্যান্ড দলের সঙ্গে গত রোববার বশিরের ভারতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভারতের ভিসা এখনো পাননি তিনি। তাই বাধ্য হয়েই আবুধাবিতে অনেক অপেক্ষার পর ইংল্যান্ডে ফিরে গেছেন ২০ বছর বয়সী অফ স্পিনার। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।

হতাশা প্রকাশ করে ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, বিশেষ করে অধিনায়ক হিসেবে আমার জন্য এটা খুবই হতাশার। ডিসেম্বরের মাঝামাঝিতে আমরা দল ঘোষণা করেছি। আর বশির এখন এখানে (ভারত) আসার ভিসা পাচ্ছে না। তার জন্য আরও বেশি হতাশ হলাম। আমি চাইনি তার ইংল্যান্ড টেস্ট দলে প্রথম সুযোগ পাওয়ার অভিজ্ঞতাটা এমন পরিস্থিতে হোক। তার অনুভূতিটা বুঝতে পারছি।

ইংল্যান্ডের সারেতে জন্ম নেওয়া এই অফ স্পিনার ব্রিটিশ পাসপোর্টধারী। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভারতের ভিসা পেতে দেরি হচ্ছে। সমস্যাটা নতুন কিছু নয়। উপমহাদেশের দুই প্রতিবেশী দেশের বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণেই বশির এখনো যেতে পারেননি ভারতে।

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit