বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

জামিনে মুক্তি পেলেন চাঁদপুরের বিএনপি নেতা হান্নান

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজনৈতিক মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি এম এ হান্নান। আজ ২৩ জানুয়ারী সোমবার সন্ধ্যায়  ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

জানা যায়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন আরামবাগের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মতিঝিল থানার পুলিশ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এবং  ব্যবসায়ী শিল্পপতি এমএ হান্নান কে আটক করে। মতিঝিল থানার একটি মামলায় পুলিশ তাঁকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শারীরিক অসুস্থতা এবং ব্যবসায়িক ব্যক্তিত্ব বিবেচনায় আদালত গত ১৪ই ডিসেম্বর তাঁকে জামিন দেন। কিন্তু পুলিশ তাকে পল্টন থানার একটি মামলায়

কারাগারে আটক রাখার জন্য  শ্যূন এরেস্ট দেখানোর আবেদন করে আদালতে। সেই মামলায় বিএনপি নেতা এম এ হান্নান কে কারাগারে আটক রাখার জন্য শ্যূন এরেস্ট দেখানো হবে কিনা এই বিষয়ে গত ২০ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ সাদীর আদালতে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ মামলার নথিপত্র জমা দিতে না পারায় বিএনপি নেতা আদালতের হাজতখানায় ফেরত নেওয়া হয়।পরে ঐ মামলায় জেলে আটক রাখার নির্দেশ দেন আদালত।

আজ ২৩ জানুয়ারী দুপুরে সেই মামলায় বিএনপি নেতা এম এ হান্নান জামিন পান। জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছলে আজ সন্ধ্যা সাতটার দিকে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। এই বিষয়ে বিএনপি নেতা এম এ হান্নানের আইনজীবী এডভোকেট মোঃ আবুল কাশেম জানান, “আমার মক্কেল এম এ হান্নান দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী। শুধু মাত্র বিএনপির রাজনীতি করার কারণে তাঁর বিরুদ্ধে ২ টা মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করা হয়।গত ১৪ ডিসেম্বর মতিঝিল থানার মামলায় জামিন হয়। পরে পল্টন থানার মামলায় আটক দেখানো হলেও আজ সেই মামলায় জামিনে মুক্তি পান তিনি”।

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit