মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

আখাউড়া থানা পুলিশের বিশেষ  অভিযানে ১ জন গ্রেফতার 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ ( দুইশত ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন, হবিগঞ্জ জেলার  তারাপাশা গ্রামের আজমাইন আলীর ছেলে আশিক মিয়া। গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার দুপুরে  ব্রাহ্মণবাড়িয়া আদালতে শোপর্দ করা হয়। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গত ২৪ ঘন্টায়  উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নুরে আলম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।  এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

 

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৪/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit