মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

দৌলতপুরে ৩ জনের কারাদন্ড

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৬২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কৃষিজমি ও সরকাররি খাল থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৩জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী এলাকায় সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কেটে ইটঁভাঁটিতে সরবরাহ করার অভিযোগে সেলিম রেজা ও সরকারি কাজে অসহযোগিতা করায় ফরজ আলী নামে দু’জনকে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। অপরদিকে সোমবার সন্ধ্যায় রাকিবুল ইসলাম নামে এক ইটঁভাঁটির কর্মচারীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় অবৈধ ভাবে কৃষিজমি থেকে মাটি কেটে ইটঁভাঁটিতে সরবরাহ করার সময় তাকে আটক করে এ দন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহীদুল ইসলাম।ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, কৃষিজমি ও সরকারি খাল থেকে মাটি কেটে ইটঁভাঁটিতে সরবরাহ করার অভিযোগে সেলিম রেজা, সরকারি কাজে অসহযোগিতা করায় ফরজ আলী এবং রাকিবুল ইসলাম নামে ৩ জনকে আটক করা হয়। পরে পৃথক ভ্রাম্যমাণ আদালতে সেলিম রেজা ও ফরজ আলীকে ১৫দিন করে বিনাশ্রম এবং রাকিবুল ইসলামকে একমাসের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম। পরে তাদের পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৪/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit