মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ গৃহবধূ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে শৈত্য প্রবাহে শীত নিবারনে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হওয়া গৃহবধূ সাজেদা বেগম(৫৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাজেদা। এর আগে ২২ জানুয়ারি রাতে অগ্নিদগ্ধ হয় সে।নিহত সাজেদা বেগম উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পশ্চিম দৈলজোর এলাকার নুর ইসলামের স্ত্রী।নিহতের স্বজনরা জানায় শীত নিবারনের জন্য আগুন পোহাতে থাকা গৃহবধূ সাজেদা আগুনে দ্বন্ধ হয়। পরে তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। স্বজনরা রংপুরে ভর্তি করায়। এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাজেদা।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের সহকারী অধ্যাপক ডাঃ শাহীন শাহ বলেন, অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া সাজেদার শরিরের ৫০-৫৫ ভাগ পুড়ে গেছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। চিকিৎসাধীন থাকাকালীন রাশেদার মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৪/রাত ১০:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit