বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

ডোমারে সাবেক চেয়ারম্যান আকবর আলী’র ছেলে আনোয়ার হেসেন এর জানাজা সম্পন্ন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জোড়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলীর ছেলে এবং সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন এর ছোট ভাই আনোয়ার হোসেন এর জানাজা সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে এলাকায় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে। রবিবার (২১ জানুয়ারি) রাত ৯টায় দেবীগঞ্জ পৌর এলাকার কলেজপাড়া নিজ বাস ভবনে হৃদ রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লা – – – রাজিউন। পরদিন সোমবার দুপুরে তার গ্রামের বাড়ী জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গ্রামে পনা সরকারের হাট একরামিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে বেতগাড়া দক্ষিণ পাড়া কেন্দ্রীয় কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফর করা হয়। আনোয়ার হেসেন সাবেক চেয়ারম্যান আকবর আলীর ছেলে এবং সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন ও দেবীগঞ্জ পৌর সভার কাউন্সিলর মোর্শেদ বাবুর ভাই।

তার জানাজায় দেবীগঞ্জপৌর মেয়র আবুবক্কর সিদ্দিক আবু, নীলফামারী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল আলম, সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর মোর্শেদ বাবু, সাবেক কাউন্সিলর হাফেজ আব্দুল হক, ছাত্রনেতা ফরহাদ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান শাখাওয়াৎ হাবিব বাবু, দেবীগঞ্জপৌর সভার সকল কাউন্সিলর ও জোড়াবাড়ী ইউনিয়নের ইাউপি সদস্যগণ সহ বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ জানাজায় অংশগ্রহন করেন। মৃত্যুকালে তার বয়স ছিল (৫৫) বছর। তিনি ৪ ভাই ২ বোনসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছোট বোন ফরিদা আখতার বানু লিপি ভাইয়ের বিদাহী আতœার মাগফেরাত কামনায় বন্ধু,বান্ধব ও আতœীয় স্বজন সকলের কাছে দোয়া কামনা করেন।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৪,/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit