শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

মিষ্টি প্রেমের সম্পর্ক ছিল সুশান্ত-সারার, যে কারণে টেকেনি

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : সাইফকন্যা সারা আলি খান ও সুশান্ত সিং জুটির প্রথম সিনেমা ‘কেদারনাথ’। এ সিনেমায় অভিনয় করতে গিয়েই কাছে এসেছিলেন দুজনে। দুজনের মধ্যে মিষ্টি একটা প্রেমের সম্পর্ক ছিল। সেই প্রেম টেকেনি।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ৩৮তম জন্মদিন ছিল ২১ জানুয়ারি রোববার।

সুশান্তের মৃত্যুর পর একাধিক সংবাদমাধ্যমে মুখ খোলেন গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী। সেখানে সুশান্তের ব্যাংককে বেড়াতে যাওয়া নিয়ে বেশ কিছু তথ্য দেন তিনি। নিজের ছয় বন্ধুর সঙ্গে ব্যাংককে বেড়াতে গিয়েছিলেন সুশান্ত। প্রয়াত অভিনেতার ওই ট্রিপে তার সঙ্গে ছিলেন কুশল জাভেরি, সিদ্ধার্থ গুপ্তা, আব্বাস, মুস্তাক ও সাবির আহমেদ।

রিয়া বলেন, ওই ট্রিপে প্রায় ৭০ লাখ টাকা খরচ করেছিলেন সুশান্ত। তার সাবেক সহকারী ও বন্ধু সাবির আহমেদেরও সাক্ষাৎকার নিয়েছে একাধিক সংবাদমাধ্যম। তবে ওই ট্রিপে তাড়াতাড়ি ফিরে আসতে হয়েছিল তাদের। তিনি জানিয়েছেন, সেই ট্রিপে সারা আলি খানও তাদের সঙ্গে গিয়েছিলেন।

সুশান্তের মৃত্যুর পর তার বন্ধু স্যামুয়েল একটি পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন- কেদারনাথের প্রমোশনের কথা আজও মনে আছে। সুশান্ত ও সারার প্রেম ছিল দেখার মতো। ওদের আলাদাই করা যাচ্ছিল না। ভীষণ মিষ্টি একটা প্রেম ছিল। দুজনেরই দুজনের প্রতি মারাত্মক শ্রদ্ধা ছিল; কিন্তু সেই প্রেম ভেঙে যায়। শোনা যায়, সম্পর্ক থেকে নাকি সরে দাঁড়ান সারা।

তার সৎমা কারিনা কাপুর খান এক সাক্ষাৎকারে যা বলেছিলেন, তাতে রীতিমতো হট্টগোল শুরু হয়ে গিয়েছিল।

সারাকে প্রেম নিয়ে তিনি কী উপদেশ দিয়েছিলেন- এই প্রশ্নে কারিনা জানিয়েছিলেন, তিনি সারাকে বলেছিলেন প্রথম ছবির অভিনেতাকে ডেট করো না দয়া করে। বলিউডে অনেকেই বলেন, এ কথাকে গুরুত্ব দিয়ে সম্পর্ক থেকে বের হয়ে গিয়েছিলেন সারা।

মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন সারা ও সুশান্ত। সুশান্ত মারা যাওয়ার পর সেই খবরও প্রকাশ্যে আসে। এমনকি গোয়েন্দাদের কাছে সেই কথা স্বীকার করেন সারা আলি খান। তবে সুশান্তের চালক দাবি করেন, ওই ট্রিপ থেকে ঘুরে এসেই নাকি সুশান্তের সঙ্গে ব্রেকআপ করেন সারা।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit