বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

কোটি টাকা পাচার, আত্মসাৎ: মেজর মান্নান, স্ত্রী, দুই কন্যাসহ আসামি ১৩

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : জালিয়াতির মাধ্যমে বিক্রি হওয়া কোম্পানির নামে ৩ কোটি টাকার ঋণ মঞ্জুর ও সাড়ে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, তার স্ত্রী ও দুই কন্যাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক মো. আব্দুল মাজেদ সোমবার (২২ জানুয়ারি, ২০২৪) সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন- বিআইএফসি-এর সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, তার স্ত্রী ও বিআইএফসি-এর সাবেক চেয়ারম্যান উম্মে কুলসুম মান্নান। এছাড়া আবদুল মান্নান কন্যা মিস তানজিলা মান্নান ও মিস তাজরিনা মান্নানকেও আসামি করা হয়েছে।

মামলার এজহারে বলা হয়, মেজর (অব.) এম. এ. মান্নানসহ ১৩ জন অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি পরস্পরের যোগসাজশে ইতোমধ্যে বিক্রিত প্রতিষ্ঠান ট্রান্সকো লিমিটেডের নামে জাল-জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তারা ক্ষমতার অপব্যবহার করে ৩ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে ওই টাকা ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান ট্রান্সকো লিমিটেড- এর ব্যাংক হিসাবে না দিয়ে মেজর (অব.) মান্নান ও উম্মে কুলসুমের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিআইএফসির সহযোগী প্রতিষ্ঠান রুনা প্রপার্টিজ ও রবিনসন ফেব্রিকেশনের হিসাবে স্থানান্তর করেছেন।

তারপর ওই টাকা সানম্যান গ্রুপ-এর নামে নিয়ে স্তরবিন্যাস ঘটিয়ে ফের ওই টাকা বিএফআইসির হিসাবে জমা দেখিয়ে র‌ূপান্তর ঘটানোর মাধ্যমে সর্বমোট ৩ কোটি টাকা মানি লন্ডারিং এবং ৩৭ লাখ ৫৯ হাজার ৫৮৫ টাকা আত্মসাৎ করেছেন। এর আগে বিআইএফসি থেকে প্রতারণার আশ্রয় নিয়ে ঋণ মঞ্জুর ও বিতরণের অভিযোগে মেজর মান্নানের বিরুদ্ধে ১২টি মামলা করেছে দুদক।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit