শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী পেইনের বদলি হিসেবে কুটসিয়াকে নিল হায়দরাবাদ কক্সবাজার রেলওয়ে স্টেশনে টিকেট কারসাজি, দুদকের অনুসন্ধান শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী সরকারী বালু চুরির ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ২২ জনের নামে মামলা নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে  স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী

পতনের পরদিনই বড় রেকর্ড পুঁজিবাজারে

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২২ জানুয়ারি) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে সোমবার ৬ মাস পর ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন। এদিন লেনদেন হয়েছে ১ হাজার ৪২ কোটি ২২ লাখ টাকার শেয়ার। এর আগে সবশেষ লেনদেন ১ হাজার কোটির ঘর ছাড়িয়েছিল গত বছরের ১৮ জুলাই। সেদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার।

 
ডিএসইতে এদিন বেড়েছে সবকটি সূচকের মানও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৪ দশমিক ৩০ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৪৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৬ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ১৪৭ দশমিক ৬৪ পয়েন্ট ও ১ হাজার ৩৮০ দশমিক ৭৫ পয়েন্টে।
 
এছাড়া সোমবার ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ২০৭টি কোম্পানির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম। এ ছাড়া অ্যাসোসিয়েট অক্সিজেন, ওরিয়ন ইনফিউশন, লাফার্জহোলসিম, কর্নফুলি ইন্সুরেন্স, দেশবন্ধু পলিমার, সি পার্ল,  বীচ হ্যাচারি, সন্ধানী লাইফ ইন্সুরেন্স ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে পতন অব্যাহত রয়েছে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে। এদিন সিএসইতে কমেছে চারটি সূচকের মান। সোমবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৯৩ দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৩৫ দশমিক ৪৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ৫০ দশমিক ৯২ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ১ দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৯১৩ দশমিক ১৯ পয়েন্টে ও ১ হাজার ২৮০ দশমিক ৮৪ পয়েন্টে।

আর সিএসআই সূচক শূন্য দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ দশমিক ০৭ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক অবস্থান করছে ১৩ হাজার ৩৫৪ দশমিক ৬২ পয়েন্টে। সূচক বেড়েছে ৯৮ দশমিক ৯৩ পয়েন্ট। এদিকে, সোমবার সিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ২১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৯ কোটি ৭ লাখ টাকা। সিএসইতে ২৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১১৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit