সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

ভিটামিন ই ক্যাপসুলের বিকল্প ৫ খাবার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চুল ও ত্বকের যত্নে অনেকেই ভরসা করেন ভিটামিন ই ক্যাপসুলে। তবে কৃত্রিম উৎসের ভিটামিন ই-তে সম্পূর্ণ নির্ভর না করলেও হবে। দীর্ঘদিন ক্যাপসুল ব্যবহার না করাই ভাল। প্রাকৃতিক উৎস থেকেই পেতে পারেন ভিটামিন ই। ৩ টি খাবারেই আপনি পেতে পারেন ভিটামিন ই’র জাদুকরী গুণ:

বাদাম

ভিটামিন ই ক্যাপসুলের বিকল্প খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি খাবার হলো বাদাম। বাদামে ভিটামিন ই-র সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। তাই ভিটামিন ই ক্যাপসুলের বিকল্প খাবার হিসেবে বেছে নিতে পারেন বাদাম। বিশেষ করে কাজু, আমন্ড, আখরোট ভিটামিন ই সমৃদ্ধ।

ব্রকলি

শীতের এ মৌসুমে বাজারে সাদা ফুলকপির সঙ্গে দেখা মিলছে সবুজ ব্রকলিরও। ফুলকপির মতো দেখতে সবুজ ব্রকলিতেই লুকিয়ে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট আর ভিটামিন ই। এছাড়া ব্রকলিতে থাকা জিঙ্ক আর কপারের মতো উপাদান ত্বকের সংক্রমণ রুখতে সাহায্য করে। তাই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে প্রিবায়োটিক ফাইবার ও ভিটামিন সি-ও ব্রকলিতে।

অলিভ অয়েল

অলিভ অয়েল ভিটামিন ই-তে ভরপুর। রান্নায়, সালাদে ভাল মানের অলিভ অয়েল হতে পারে আপনার ভিটামিন ই যোগানদাতা।

হুইট জার্ম অয়েল

গমের শাঁস থেকে তৈরি করা হয় এই তেল। এতে রয়েছে ভিটামিন ই ও লিনোলেইক অ্যাসিড। আর এই দুই উপাদানের কারনে অন্যান্য সব তেল কে পিছনে ফেলে চুলের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই হুইট জার্ম অয়েল। এই তেলে যথেষ্ট পরিমাণ ভিটামিন থাকায় চুল ও ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুলের বিকল্প এটি।

অ্যাভোকাডো

ত্বক বয়সের ছাপ কমাতে সাহায্য করে অ্যাভোকাডো। ভিটামিন ই ক্যাপসুলের বিকল্প এ ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। সেই সঙ্গে ভিটামিন সি আর পটাশিয়ামে ভরপুর এ ফলটি নিয়মিত খাওয়ার ২ সপ্তাহের মধ্যে ত্বকের পরিবর্তন লক্ষ করতে পারবেন।

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit