সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

ফ্লাইট দেরি হলে কী করবেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অনেক সময় বিভিন্ন কারণে ফ্লাইট বিলম্বিত হয়। এতে যাত্রীদের চরম বিপাকে পড়তে হয়। বিশেষ করে শীতের সময় ঘন কুয়াশা ও আবহাওয়া প্রতিকূল থাকায় আকাশপথে ফ্লাইট অহরহ বিলম্ব হয়ে থাকে।

অনেক সময় জরুরি কোন কাজের সময় ফ্লাইট বিলম্ব হলে রাগ, হতাশা বা উদ্বেগ ঘিরে ধরে। বিশেষ করে সাথে বয়স্ক অথবা শিশু থাকলে তখন আরও অসহায়বোধ করেন অনেকেই।

তাই ফ্লাইট দেরি হলে কিছু উপায় রয়েছে যা আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে।

সবসময় পরিকল্পনা তৈরি রাখুন

কোথাও ভ্রমণের আগে সব সময় একটি আলাদা পরিকল্পনা মাথায় রাখা ভাল। সেখানে আটকে গেলে বিকল্প রুট, কাছাকাছি থাকার ব্যবস্থা এবং অন্যান্য বিকল্প পরিবহন সম্পর্কে জেনে রাখা ভালো। এতে করে ফ্লাইট দেরি হলেও বড় ধরনের সমস্যায় পড়তে হবে না।

এছাড়া এয়ারলাইন অ্যাপস এবং অফিসিয়াল ঘোষণা চেক করে আপনার ফ্লাইটের অবস্থা সম্পর্কে নিজেকে আপডেট রাখুন।

ক্ষতিপূরণ আদায় করুন

বিশ্বের সব স্থানেই শীতকালে ফ্লাইট বিলম্ব এবং বাতিল হয়ে থাকে। তাই এ সময় আপনার পূর্ণ প্রস্তুতি নিয়েই ভ্রমণে বের হতে হবে। এয়ারলাইন কর্মীদের সাথে রাগ করেও কোন লাভ নেই কারণ এসব বিষয়ে তাদের কাছে তাৎক্ষণিক সমাধান নাও থাকতে পারে। কিন্তু ফ্লাইট বাতিল হলে তাদের সাথে আলোচনা করে ক্ষতিপূরণ আদায় করে নিতে পারেন।

পর্যাপ্ত খাবার ও ওষুধ রাখুন সাথে

ডিহাইড্রেশন এবং ক্ষুধা উদ্বেগ এবং মানসিক চাপকে বাড়িয়ে তোলে। তাই এরকম পরিস্থিতিতে সাথে যেন পর্যাপ্ত খাবার থাকে তা নিশ্চিত করুন। বিশেষ করে ফলমূল শরীর ও মন ভালো রাখতে সাহায্য করবে। তবে ক্যাফেইন, তামাক বা অ্যালকোহল ব্যবহার এড়িয়ে চলুন, কারণ এসব খাবার মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে। এছাড়া প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা-সামগ্রীও সাথে রাখুন।

শান্ত থাকার চেষ্টা করুন

এরকম অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হলে অনেকেই উদ্বেগে পরে যান, কিন্তু এ সময় শান্ত থাকাটা জরুরি। তাই উদ্বেগ না করে শান্ত থাকতে গভীরভাবে শ্বাস নিতে কিছুক্ষণ সময় নিন। গভীর শ্বাস স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে এবং আপনাকে গভীরভাবে চিন্তা করার সুযোগ দেয়।

মনোযোগ অন্যদিকে দিন

আপনি চলমান অচলাবস্থা থেকে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতে পারেন। যেমন ফ্লাইট দেরি হলে সময় কাটাতে বই পড়া, স্মার্টফোনে গেম খেলা বা গান শোনা অথবা সিনেমা দেখতে পারেন। এসব আপনার মনোযোগ হতাশাজনক পরিস্থিতি থেকে সরাতে সাহায্য করবে।

অন্যান্য যাত্রীদের সাথে যোগাযোগ

ফ্লাইট দেরি বা বাতিল এই পরিস্থিতিতে আপনি একা নন, অন্যরাও সমান সমস্যায় পড়েছেন। তারা কি করছেন বা কীভাবে মোকাবিলা করছেন তাদের সাথে আলোচনা করে জেনে নিতে পারেন। এছাড়া তাদের সাথে নিজের অভিজ্ঞতা বণ্টনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান সহজেই হয়ে যেতে পারে।

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪,/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit