সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

কোম্পানীগঞ্জে কিশোরী প্রেমিকা অন্তঃসত্ত্বা, প্রেমিক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো ফাহাদ উদ্দিন ওরফে রুবেল (২১) উপজেলার রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আবু বক্কর ছিদ্দিক স্বপনের ছেলে।  রোববার (২১ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গতকাল শনিবার দুপুরের দিকে এ ঘটনায় ২জনকে আসামি করে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। কোম্পানীগঞ্জ থানায় যাহার মামলা নং-৭। পরে একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে উপজেলার রামপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়। মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নির্যাতিত কিশোরীর সাথে গত ৭/৮ মাস যাবত প্রেমের সম্পর্ক চালিয়ে আসছে অভিযুক্ত তরুণ। একপর্যায়ে গত ৩ ডিসেম্বর রাত ৯টার দিকে উপজেলার একটি খামার বাড়িতে নিয়ে রুবেল কিশোরী প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। মামলার ২নং আসামি জামাল উদ্দিন ১নং আসামির সহিত ভিকটিমের দেখা সাক্ষাৎ করার কাজে সহযোগিতা করেন।  কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) পুষ্প বরণ চাকমা বলেন, ভুক্তভোগী কিশোরী এবং অভিযুক্ত তরুণের পাশাপাশি বাড়ি। ফলে গত ৭/৮ মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে প্রেমিক বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ। ওই প্রেমিক২/৩ দিন আগে অন্যত্র বিয়ে করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে কিশোরীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।  সে বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে চিকিৎসক।

 

 

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit