শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

ব্রাজিলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের ক্রুজেইরো দো সুলের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় গতাকল শনিবার পশ্চিম এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত খবর পাওয়া যায়নি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে,  রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬। আবহাওয়া, জলবায়ু ও ভূ-তত্ববিষয়ক সংস্থা ভোলকেনো ডিসকভারি বলছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৫৯২ কিলোমিটার (৩৬৮ মাইল) গভীরতায় ছিল। 

বিশেষজ্ঞরা বলেছেন, এই ভূমিকম্প ভূপৃষ্ঠের নিচে আপেক্ষিক গভীরতার কারণে ভূমিকম্পের শক্তি কম হয়েছে। এ ঘটনায় ভূমিকম্পের কেন্দ্র থেকে ১২২ কিলোমিটার দূরে অবস্থিত তারাউয়াকা, ১৩২ কিলোমিটার দুরের এনভিরা ও ১৪৫ দুরের শহর ক্রুজেইরো দো সুলে কম্পন অনুভূত হয়েছে।

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit