বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

নওগাঁ চালকল মালিক গ্রুপ সভাপতির লাখ টাকা জরিমানা, গুদাম সিল

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : অবৈধ ভাবে ধান মজুত করায় নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ও নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একইসাথে সাড়ে ৪ হাজার মেট্রিক টন ধানসহ তার ৩ টি গুদাম সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া মফিজ উদ্দিন অটো রাইসমিল নামে অপর এক চালকলে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা ও তছিরন অটোমেটিক রাইস মিলে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

শনিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে গঠিত দুটি ভ্যাম্যমান আদালত চালকলগুলোতে অভিযান চালায়। অন্যদিকে শহরের বাইপাস এলাকায় তছিরন অটো রাইসমিলে অভিযান চালিয়ে অবৈধ ধান মজুদের প্রমান পায় ভ্রাম্যমান আদালত। এসময় ওই মিল মালিকের ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের মাদার মোল্লা এলাকায় মফিজ উদ্দিন অটো রাইস মিলে অভিযান চালানো হলে বেশ কিছু অনিয়ম ধরা পরে। অনুমোদনের চেয়ে বেশী সময় ধরে  ধান-চাল মজুদ করায় ওই মিলের মালিক তৌফিকুল ইসলাম বাবুর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, অবৈধ মজুদ বিরোধী অভিযান চলমান রয়েছে। শনিবার বিকেলে শহরের আনন্দ নগর এলাকায় মেসার্স আরএম রাইস মিলে অভিযান চালানো হয়। এসময় ওই মিলের ৩ টি গুদামে অবৈধ ভাবে প্রায় সাড়ে ৪ হাজার মেট্রিক টন ধান পাওয়া যায়। পরে কৃষি বিপনন আইনে  মিলের স্বত্ত্বাধীকারী নওগাঁ জেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে গুদামগুলো সিলগালা করা হয়। বাজার দর অনুযায়ী ধান বিক্রির শর্ত সাপেক্ষ গুদামগুলো খুলে দেয়া হবে । তিনি আরও বলেন, অবৈধ মজুদ বিরোধী চলমান অভিযানের ফলে চালের বাজার দর কমতে শুরু করেছে। এই অভিযান চলমান থাকবে জানান।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit