বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি এলাকায় লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের কোথাও চিকিৎসকের অবহেলায় কোন রোগীর মৃত্যু হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। যে কোনো অনিয়মের বিরুদ্ধে আমি এ্যাকশন নিবো।’ 

সারা দেশে প্রান্তিক পর্যায়ে মানুষের দোড়গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করবেন জানিয়ে ডা.সামন্ত লাল সেন বলেন, ‘প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারলে রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে রোগীর চাপ অনেক কমবে। চিকিৎসার জন্য মানুষকে আর ঢাকায় যেতে হবে না। সেই লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে উন্নত করা হবে।’
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারা দেশে আগুনে পোড়া রোগীদের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করতে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জসহ দেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে ১০০ শয্যার বার্ন ইউনিট করার পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।
 
মন্ত্রী বলেন, ‘চট্রগ্রামে ১০০ শয্যার বার্ন ইউনিট হচ্ছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁয়ে প্রচুর শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় এসব এলাকা থেকে অসংখ্য বার্ন রোগী ঢাকায় আসে। তাই নারায়ণগঞ্জে সদর হাসপাতালে স্বল্প পরিসরে হলেও একটা বার্ন ইউনিট করা যায় কিনা সেই চেষ্টা করবো।
 
দেশে এখনও করোনার ভয়াবহতা আছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী ডা. সামন্ত লাল সেন সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘শেষ কথা আমি বলে যাই। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবী থেকে এখনও করোনা যায় নি। যারা বয়স্ক এবং বিভিন্ন রোগে আক্রান্ত তারা অবশ্যই ভিড় সমাগম এড়িয়ে চলবেন এবং আমার মতো মাস্ক ব্যবহার করবেন।’

এর আগে সকাল সোয়া দশটায় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বারদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে উপস্থিত হন। এরপর দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তিনি আশ্রমে প্রার্থনা ও অঞ্জলীসহ নানা আনুষ্ঠানিকতায় অংশ নেন। এর মধ্যে মতবিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্যও দেন স্বাস্থ্যমন্ত্রী।
 
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, জেলা সিভিল সার্জন ডা. আ ফ ম মুশিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার দীপন দেবনাথ ও  উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়াসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit