সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
দুই সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট যানজট কমাতে তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন বিষয়ক সভা অনুষ্ঠিত ৪ দিন পর পুশইনের শিকার ১২ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ আর্জেন্টিনার জার্সি পরে আদালতে পলক, ভিডিও ভাইরাল রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস পবিত্র আশুরা কবে জানা যাবে কাল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলেও লেবানন থেকে সেনা সরাতে রাজি নয় ইসরায়েল

ধীরগতির ব্যাটিংয়ে দেড়শও করতে পারল না কুমিল্লা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

ডেস্কনিউজঃ ৬৬ রানের বড় ইনিংস ইনিংস খেলেছেন ইমরুল কায়েস, ফিফটিছোঁয়া ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়ও। তবে তাদের ইনিংস ছিল বেশ ধীরগতির। তাতে বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার বিরুদ্ধে ৬ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর আড়াইটায় শুরু হয় ম্যাচ। টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠান ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। শুরুতেই আঁটসাঁট বোলিং করেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তবে প্রথম উইকেট আসে চতুর্থ ওভারে। লংকান বোলার চতুরঙ্গ ডি সিলভার বলে ১৬ বলে ১৩ রান করে আউট হন লিটন দাস।

এরপর শক্ত প্রতিরোধ গড়েন ইমরুল কায়েস ও তাওহীদ হৃদয়। উইকেট কামড়ে পড়ে থাকলেও প্রত্যাশিত গতিতে রান তুলতে পারেননি তারা। ১০৭ রানের জুটি গড়তে তারা খরচ করেন ৮৭ বল। ১৩০ রানের মাথায় হৃদয় ফিরলে ভাঙে এই জুটি। ৪১ বলে ১টি চার ও ২ ছক্কায় ৪৭ রান করে তাসকিন আহমেদের বলে বিদায় নেন হৃদয়।

দলের সঙ্গে আর ১ রান যোগ হতেই ফেরেন ইমরুল। ৪২ বলে হাফ সেঞ্চুরির দেখা পাওয়া এই ওপেনার ৫৬ বল খেলে করেন ৬৬ রান। ৬ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। শেষদিকে খুশদিল শাহ ৫ বলে ১৩ রানের ক্যামিও খেললে ১৪৩ রানের পুঁজি পায় কুমিল্লা।

ঢাকার হয়ে ৩ উইকেট পান শরিফুল। ৪ ওভারে ২৭ রান খরচায় উইকেটগুলো তুলে নেন তিনি। ৩ উইকেটই শরিফুল পান ইনিংসের শেষ ৩ বলে। আসরের প্রথম হ্যাটট্রিক এল এই পেসারের হাত ধরেই। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন আরেক পেসার তাসকিন আহমেদ। একটি উইকেট পেয়েছেন চতুরঙ্গ ডি সিলভা।

কিউএনবি/নাহিদা/১৯.০১.২০২৪/ সন্ধ্যা ৫.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit