বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর নতুন প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন

নোয়াখালীতে ১০ ক্লিনিক সিলগালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় ১০টি ক্লিনিক সিলগালা করে দিয়েছে জেলা স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা। অভিযানে একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সর্তক করা হয়।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ওই ক্লিনিকগুলো সিলগালা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাঈমা নুসরাত জাবিন।এ  সময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বন্ধ করা প্রতিষ্ঠান গুলো হচ্ছে দ্য ডেন্টাল পয়েন্ট, মা ডেন্টাল কেয়ার, জামাল দন্ত চিকিৎসালয়, মডার্ন ডেন্টাল কেয়ার, নোয়াখালী ডেন্টাল কেয়ার, নাজস্কুল ডেন্টাল কেয়ার, নিপেন ডেন্টাল কেয়ার, আশা ডেন্টাল কেয়ার, মেঘ ডেন্টাল কেয়ার, জাহানারা ডেন্টাল এন্ড অর্থোডেন্টিক সেন্টার।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মন্ত্রণালয়ে নির্দেশনা অনুযায়ি সকাল থেকে জেলা শহর মাইজদী ও কয়েকটি ইউনিয়নে অভিযান চালায় জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানকালে নিবন্ধন, বৈধ কোনো কাগজপত্র, চিকিৎসক ও টেকনোলজিস্ট না থাকায় ৮টি ডেন্টাল ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টার  সিলগালা করে দেওয়া হয়।নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযানে নানা অনিয়ম পাওয়ায়  ৮টি ডেন্টাল ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

 

 

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/বিকাল ৫:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit