শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

পাল্টা হামলার পর ইরানকে সতর্ক করল পাকিস্তান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের অভ্যন্তরে সাতটি অবস্থানকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে পাকিস্তান। এর আগে পাকিস্তানের অভ্যন্তরণে হামলা চালায় ইরান। এ নিয়ে দুই মুসলিম প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

হামলার পর তেহরানকে সতর্কবার্তাও দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।  

বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, আজ (বৃহস্পতিবার) সকালে পাকিস্তান ইরানের সিস্তান-বালোচিস্তান প্রদেশে খুবই সুসংগঠিত এবং সুনির্দিষ্টভাবে সামরিক হামলা চালিয়েছে। পাকিস্তান সবসময় তার ভৌগলিক নিরাপত্তা, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং এসব ইস্যুতে কখনও আপস করে না। আজকের হামলার মূল কারণও এটাই।

ইরানকে ‘ভ্রাতৃপ্রতিম’ দেশ উল্লেখ করে মন্ত্রণালয়ের বিবৃতিতে আর ও বলা হয়, ‘আমরা ইরানকে অনুরোধ জানাচ্ছি, আজকের হামলার জবাবে তারা যেন পাকিস্তানের অভ্যন্তরে পাল্টা কোনো হামলা আর না চালায়। ইরান যদি এ অনুরোধ না রাখে, তাহলে তার ফলাফল খুব খারাপ হবে এবং দুই ভাতৃপ্রতিম প্রতিবেশী দেশের সম্পর্ক চরম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাবে।’

পাকিস্তান এবং ইরানের মধ্যে ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। উভয় দেশই সীমান্ত বরাবর অশান্ত বেলুচ অঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। তবে সর্বশেষ ঘটনাটি দুই প্রতিবেশী শক্তির মধ্যে একটি বড় উত্তেজনা বৃদ্ধির লক্ষণ, যা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেই ঘটল।

সিএনএন বলছে, বৃহস্পতিবার পাকিস্তানের ওই নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, সকালে (বৃহস্পতিবার) এ পাল্টা হামলা চালানো হয়েছে।  

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ইরানের একটি প্রদেশের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা বলেছে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে বৃহস্পতিবার সকালে ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তে পাকিস্তানের চালানো পাল্টা হামলার ব্যাখ্যা চেয়ে তেহরানে থাকা পাকিস্তানের ঊর্ধ্বতন কূটনীতিককে তলব করেছে দেশটি। এর আগে পাকিস্তানে হামলার ঘটনায় ইসলামাবাদে থাকা ইরানি কূটনীতিককেও তলব করেছিল পাকিস্তান।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit