মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

হাসপাতালে ভর্তি ব্রিটেনের রাজকুমারী কেট মিডলটন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাজা চার্লসের জ্যেষ্ঠপুত্র যুবরাজ উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন এলিজাবেথ মিডলটন (কেট মিডলটন) হাসপাতালে রয়েছেন। বাকিংহাম রাজপ্রাসাদ সূত্রে জানানো হয়েছে, কেটের পেটে একটি অস্ত্রোপচার হয়েছে। এ কারণে রাজকুমারী কেটকে ১৪ দিনের জন্য হাসপাতালে থাকতে হবে। খবর বিবিসির।

বাকিংহাম রাজপ্রাসাদ সূত্রে মাধ্যমে জানা গেছে, স্থানীয় সময় গত মঙ্গলবার ( ১৬ জানুয়ারি) হাসপাতালে ভর্তি হয়েছিলেন কেট মিডলটন।

সমস্যা কথা স্পষ্ট করে না জানালেও সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছে তারা। এ সময় ক্লিনিকের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তবে অস্ত্রপচারের সময় কেটের সঙ্গে তাঁর স্বামী যুবরাজ উইলিয়াম থাকতে পারেননি বলে সূত্রের খবরে বলা হয়েছে। কেটের তিন সন্তানকেও নিয়মমাফিক স্কুলে পাঠানো হয়েছে।

কেটের এই অস্ত্রোপচার পূর্বপরিকল্পিত এবং আগে থেকেই অস্ত্রোপচারের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, কেটকে অন্তত ১০ পর্যবেক্ষণে রাখা হতে পারে। শারীরিক পরিস্থিতি ওপর নির্ভর করে সেটা ১৪ দিনও হতে পারে। 

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit