শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

পাকিস্তানের পাল্টা হামলায় ইরানে নিহত ৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাল্টা হামলায় ইরানে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু ও তিন নারী রয়েছেন। 

বুধবার রাতে পাকিস্তান হামলা চালালে এই নিহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরার। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্গ বার সরমাচার নামের গোয়েন্দাভিত্তিক অপারেশনে কিছু সন্ত্রাসী নিহত হয়েছে। অপরদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের হামলায় চার শিশু ও তিন নারীসহ সাতজন নিহত হয়েছেন।

এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিমান হামলা চালায় ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তানে জইশ আল-আদল নামে এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর দুটি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

পরে পাকিস্তানের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে হামলার নিন্দা জানানো হয়। এ কারণে গুরুতর ফল ভোগ করা লাগতে পারে বলেও সতর্কবার্তা দেয় ইসলামাবাদ।

জইশ আল-আদলকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে ইরান। এ সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। তারা সম্প্রতি ইরানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit