বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

চলন্ত ট্রেনে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ, অভিযুক্ত এটেনডেন্ট গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেসে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আক্কাস আলী নামে ওই ট্রেনের এক এটেনডেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে। গ্রেপ্তার আক্কাস আলী বরিশাল সদর উপজেলার পতাং এলাকার বজলু গাজীর ছেলে। তাঁকে আদালতের মাধ্যমে ইতিমধ্যেই জেলহাজতে পাঠানো হয়েছে।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত ১২টার পর ‘লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছাড়ে। মাঝরাতে জয়দেবপুর রেল স্টেশনে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত ষষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থী লালমনি এক্সপ্রেসে উঠে পড়ে। টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় ওই এটেনডেন্ট তাৎক্ষণিকভাবে একটি সিটে তাকে বসিয়ে দেয়। এরপর সকাল আটটার দিকে ‘গ’ বগির ৭ নম্বর কেবিন ফাঁকা পেয়ে ওই কেবিনে নিয়ে তাকে জোর পুর্বক ধর্ষণ করে। পরে মেয়েটির কান্নাকাটির শব্দে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে এবং অভিযুক্ত আক্কাস আলীকে আটক করে।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী জানান, এ ঘটনায় রেলওয়ে থানার এএসআই রুহুল আমিন বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে। মেডিকেল টেস্টের জন্য ভুক্তভোগীকে বিকেলে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত মেয়েটির পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit