শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

কাল থেকে বৃষ্টি হতে পারে, কমবে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদপ্তর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। আজ দেশের কোথাও কোথাও সূর্য উঁকি দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে কুয়াশা কেটে যাবে। ফলে দিনের তাপমাত্রা বাড়বে। এতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে।

পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কুয়াশা কাটতে কোথাও কোথাও দুপুর হয়ে যেতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন হতে পারে।

গত এক সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় সূর্যের দেখা মেলেনি। কুয়াশার কারণে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আকাশ ও নৌপথে যাতায়াতে বিঘ্ন হচ্ছে। সড়ক পথেও যান চলাচল ব্যাহত হচ্ছে।  

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আমরা আশা করছি দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে মেঘ ও বৃষ্টি হবে, এতে কুয়াশা কেটে যাবে। ঢাকা ও দক্ষিণাঞ্চলের পাশাপাশি রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কবির বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত বা শুক্রবার ভোররাত থেকে বৃষ্টি হতে পারে। আজ অনেক জায়গায় সূর্য উঠেছে। যদি পর্যাপ্ত রোদ থাকে, তাহলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বলেন, আজ রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়লে মৃদু শৈত্যপ্রবাহ কেটে যাবে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, বৃহস্পতিবার রাতে বৃষ্টির সম্ভাবনা আছে। ১৯ জানুয়ারিও বৃষ্টি হবে। পর্যাপ্ত মেঘ ভেসে এলে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। এখানে দেখার বিষয় বৃষ্টি কখন শুরু হচ্ছে। বৃষ্টির সময় তাপমাত্রা হ্রাস পাবে।

তিনি আরও বলেন, পর্যাপ্ত বৃষ্টি হলে কুয়াশা কেটে যাবে, সূর্যের আলো পড়বে। তখন দিনের তাপমাত্রা বাড়বে ও রাতের তাপমাত্রা কমতে শুরু করবে।

আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। ঠান্ডা পরিস্থিতি থাকায় উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।

আজ বুধবার বান্দরবানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সীতাকুণ্ডে নয় দশমিক পাঁচ, শ্রীমঙ্গলে নয় দশমিক ছয়, ঈশ্বরদীতে নয় দশমিক আট, বরিশালে নয় দশমিক সাত ও চুয়াডাঙ্গায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল।
 

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit