বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

ময়মনসিংহ গোয়েন্দা শাখার সোর্সে ধূর্ত আসামী মোঃ হাবিবুর রহমান হবি অস্ত্রসহ গ্রেফতার।

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ ।
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : জেলা গোয়েন্দাশাখা,ময়মনসিংহ। ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রতিনিয়ত চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ১৪/০১/২০২৪ তারিখ বিকাল ১৬.৪০ ঘটিকায় অফিসার-ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নেতৃত্বে এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন, এসআই(নিঃ) আলমগীর কবীর, এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় ফোর্সসহ পাগলা থানাধীন খুরশিদ মহল ব্রীজের পশ্চিম পার্শ্বে টোল বক্স এর সামনে চেকপোষ্ট পরিচালনাকালে সন্দেহজনক একজন ব্যক্তিকে বিধি মোতাবেক দেহ তল্লাশীকালে তার হেফাজত হতে ০১টি রিভলবার, ০১টি একনালা বন্দুক, রিভলবারের ০৪ রাউন্ড গুলি ও বন্দুকের ০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ধৃত আসামীর নাম মোঃ হাবিবুর রহমান হবি (৪৮), পিতা মৃত সোলাইমান শেখ, মাতা মৃত রূপা বানু, সাং বিরুই, ইউপি-দত্তের বাজার, থানা পাগলা, জেলা ময়মনসিংহ। তাকে জিজ্ঞাসাবাদে জানান যে, (১) ফরিদ(৩২), পিতা- আফাজ মুন্সী, সাং- দত্তের বাজার বিরই, (২) জাহাঙ্গীর মেম্বার (৩৪), পিতাÑ হামুর, সাং- দুতিরিশকল, (৩) আলাল সান(৪০), সাং- লামকানিয়া এবং (৪) সোহেল (৪০), সর্ব থানা- পাগলা, জেলা- ময়মনসিংহ গন এর নির্দেশে ০২ (দুই) লক্ষ টাকার চুক্তিতে উল্লেখিত ফরিদ, পিতা- আফাজ মুন্সীর কাছ থেকে অগ্রিম বাবদ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা গ্রহন করে গত ১০/১/২০২৪ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার পাগলা থানার বিরুই গ্রামের মোঃ জালাল উদ্দিন, সাধারন সম্পাদক, দত্তের বাজার ইউনিয়ন আওয়ামীলীগ এর ছেলে লিটন মিয়াকে পূর্বপরিকল্পিতভাবে একনালা বন্দুক দ্বারা কৌশলে গুলি করে রাতের আধারেই পালিয়ে যায়। উল্লেখিত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ জালাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে পাগলা থানায় একটি মামলা দায়ের করেছিলেন। অত্র আসামীর জবানবন্দীর ভিত্তিতে ইতোমধ্যে ফরিদ (৩২), পিতা- আফাজ মুন্সী, সাং- দত্তের বাজার বিরই, থানা- পাগলা, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়ভাবে জানা যায় যে, ফরিদ,জাহাঙ্গীর মেম্বার,আলাল সান এবং সোহেল স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত।

অত্র হত্যার চেষ্টার ঘটনার পেছনে কোন রাজনৈতিক কিংবা এলাকার আধিপত্য বিস্তার বা অন্য কোন মোটিভ আছে কিনা তা উদঘাটন করার লক্ষ্যে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত আছে। ধৃত আসামী মোঃ হাবিবুর রহমান হবির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ০৩টি মামলা রয়েছে। তিনি খুনসহ ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

উক্ত আসামী দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রুজুকৃত মামলাসমুহঃ ১। গফরগাঁও থানার মামলা নং- ০৪(৯)০৩, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড। ২। পাগলা থানার মামলা নং- ০১(৮)১৩, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড। ৩। পাগলা থানার মামলা নং- ০২(৮)১৩ ধারা- ১৯, ১৮৭৮ সালের অস্ত্র আইন। উদ্ধারকৃত রিভলবার, একনালা বন্দুক, রিভলবারের ০৪ রাউন্ড গুলি ও বন্দুকের ০৫ রাউন্ড কার্তুজ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit