বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

নোয়াখালীতে এসিল্যান্ডের নম্বর ক্লোন করে চাঁদা দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি)) রাত সোয়া ১০টার দিকে এসিল্যান্ড কবিরহাট নোয়াখালী নামে একটি ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।ফেসবুক পোস্টে বলা হয়েছে, কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার অফিশিয়াল নম্বরটি ক্লোন করে এবং অন্য একটি নম্বর ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে বিকাশে টাকা দাবী করা হচ্ছে। দৃঢ়তার সাথে জানানো হয় এসিল্যান্ড কবিরহাট এর সাথে কোনো ভাবেই সম্পৃক্ত নয়। এসিল্যান্ড কখনই কাউকে ফোন করে টাকা চাইতে পারে না। তাই অনুগ্রহ করে কেউ কোনো প্রতারণার ফাঁদে পড়বেন না এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়।
এসিল্যান্ড অমৃত দেব নাথ জানান, আমার অফিসিয়াল নম্বর ক্লোন করে এবং অন্য একটি নম্বর থেকে একাধিক ব্যবসায়ীর থেকে বিকাশে টাকা দাবি করে একটি প্রতারক চক্র। গতকাল সকালে উপজেলার একতা ইটভাটায় আমার মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করা হয়।  পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাকে অবহিত করেন। অপরদিকে, একই দিন দুপুরের দিকে নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স বাজারের একটি স’মিলে ভূমি কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে টাকা দাবি করা হয়। বিষয়টি কবিরহাট থানার ওসিকে অবগত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এসিল্যান্ডের সরকারি নম্বর ক্লোন করে টাকা দাবি করার বিষয়টি মৌখিক ভাবে পুলিশকে অবগত করা হয়েছে। এ ঘটনায় তিনি আজকে একটি সাধারণ ডায়েরি (ডিজি) করবেন।   

কিউএনবি/অনিমা/১৭  জানুয়ারী ২০২৪,/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit