বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

মাটিরাঙ্গায় এতিম শিক্ষার্থীদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন ইউএনও.. ডেজী চত্রুবর্তী

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : কনকনে শীতে সীমাহীন কষ্টে পড়েছে বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীরা এ পরিস্থিতিতে  এতিমদের মাঝে  কম্বল জড়িয়ে উষ্ণতা ছড়িয়ে দিতে কনকনে শীতে রাতের অন্ধকারে মাটিরাঙ্গা উপজেলার  বিভিন্ন এতিমখানায় ছুটছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।বৃহস্পতিবার (১৬জানুয়ারি ) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাটিরাঙ্গা পৌর শহরের নতুনপাড়া এতিম খানা,বাইল্যাছড়ি এতিম খানা,পলাশপুর মহিলা এতিমখানা সহ উপজেলার বিভিন্ন এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। 
সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন  মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীরা তাদের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এতিমখানায় ঘুরে ঘুরে এতিম শিক্ষার্থীদের মাঝে রাতে কম্বল নিয়ে হাজির হয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,এতিমখানার ক্ষুদ্রে শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য  প্রচন্ড শীতে খাগড়াছড়ির জেলা প্রশাসকের নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া কম্বল এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতেই রাতের অন্ধকারে উপজেলার বিভিন্ন এতিমখানায় ছুটছেন তিনি। ভবিষ্যতেও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি 
এ সময় মাটিরাঙ্গা উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা প্রেস-ক্লাবের সহ-সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা প্রেস-ক্লাবের সাধারন সম্পাদক মো.মুজিবুর রহমান ভূইঁয়া,সাংবাদিক সাগর চত্রুবর্তী কমল উপস্থিত ছিলেন।এদিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন সরকারি নিয়ম অনুযায়ী  শান্তিপূর্ণ  ভাবে সৌদি আরব থেকে আগত দুম্বার মাংস বিভিন্ন মাদ্রাসার এতিমখানায় এতিম শিশুদের মাঝে বিতরণ করেছেন।

কিউএনবি/অনিমা/১৭  জানুয়ারী ২০২৪,/সকাল ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit