বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

মাটিরাঙ্গায় বিভিন্ন এতিমখানায় দুম্বার মাংস বিতরন

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংস খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন মাদ্রাসার  এতিমখানায় বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৬ জানুয়ারি), বিকালের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয় থেকে দুম্বার মাংস উপজেলা পর্যায়ে পৌছার পর একই রাতে উপজেলার  বিভিন্ন এতিমখানায় দুম্বার মাংস পৌছে দেন মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলা থেকে উপজেলা পর্যায়ে ১৯ কার্টুন মাংস বরাদ্দ দেওয়া হয়।উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যানদের অনুকলে ও মঙ্গলবার রাতে দুম্বার মাংসগুলো প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.ইশতিয়াক আহম্মেদ বলেন, দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রতিবছর বাংলাদেশে দুম্বার মাংস পাঠায় সৌদি সরকার। তালিকা অনুযায়ী দুম্বার মাংস দুস্থ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া আছে। সেই অনুযায়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের এতিমখানায় এ মাংস বিতরণ করা হয়েছে।মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী  বলেন, সৌদি আরব থেকে পাঠানো দুম্বার মাংস সরকারি নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত দুম্বার মাংস উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিমখানার শিশুদের  মাঝে বিতরণ করা হয়েছে।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ,মাটিরাঙ্গা উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো.রুহুল আমিন, মাটিরাঙ্গা প্রেস-ক্লাবের সহ-সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা প্রেস-ক্লাবের সাধারন সম্পাদক মো.মুজিবুর রহমান ভূইঁয়া,সাংবাদিক সাগর চত্রুবর্তী কমল উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৭  জানুয়ারী ২০২৪,/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit