বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

গঙ্গা-পদ্মা সাংস্কৃতিক উৎসবে আমন্ত্রিত হয়ে ভারত যাচ্ছেন. আবৃত্তিশিল্পী চিংলামং চৌধুরী

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩৮ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতে সেন্টার স্টেজ বারাসাত আয়োজিত গঙ্গা-পদ্মা সাংস্কৃতিক উৎসবে আমন্ত্রিত হয়ে ভারত যাচ্ছেন আবৃত্তিশিল্পী, কবি ও গবেষক চিংলামং চৌধুরী । মঙ্গলবার (১৬ জানুয়ারি ) সকালে তিনি কলকাতার উদ্দেশে দেশ ত্যাগ করেন। আগামী ২৩ জানুয়ারি বারাসাতের বিদ্যাসাগর অডি টোরিয়ামে দুই বাংলার আবৃত্তি, সংগীত ও নৃত্যশিল্পীদের অংশগ্রহণে এই বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কথামালায় অংশগ্রহণ ও একক আবৃত্তি পরিবেশন করবেন তিনি।

এছাড়া তিনি ২১জানুয়ারি কলকাতা বইমেলা মঞ্চেও আবৃত্তি পরিবেশন করবেন। ‘আমরা ভাষায় এক, ভালোবাসায়এক, মানবতায় এক’ শিরোনামে গঙ্গা-পদ্মা উৎসবের আয়োজন ও ভাবনায় রয়েছেন সেন্টার স্টেজবারাসাতের পরিচালক ও নজরুল রিসার্চ অ্যান্ড কালচারাল সেন্টারের সভাপতি আবৃত্তিশিল্পী সাদেকুল করিম।  চিংলামং চৌধুরী ছাড়াও এই উৎসবে আমন্ত্রিত হয়ে এপার বাংলা থেকে অংশ নিচ্ছেন চট্টগ্রামের আবৃত্তিশিল্পী ও সংগঠক ফারুক তাহের, ঢাকার আবৃত্তিশিল্পী ও সংগঠক মাসুম আজিজুল বাসার, ঢাকার আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা, সংগীতশিল্পী ছায়া কর্মকার প্রমুখ।

চিংলামংচৌধুরী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ‘জনসংযোগ কর্মকর্তা’ পদে কর্মরত আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় উপমহাদেশের প্রথম ও দীঘায়ু আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এ তিনি যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ, খাগড়াছড়ির পার্বত্য জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

কিউএনবি/অনিমা/১৭  জানুয়ারী ২০২৪,/সকাল ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit