বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

খাগড়াছড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দশ কোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৬৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দশ কোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার (১৬জানুয়ারি)  গুইমারা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দুর্গম চৌধুরীপাড়া এলাকায় দুই একর  জমিতে নিষিদ্ধ গাঁজার বানিজ্যিক চাষ করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  ভোরে   গুইমারা থানার  অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী-পুলিশ। আনুমানিক দশ হাজার কেজি গাঁজা  ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দশ কোটি টাকা।
 জানা যায়,মঙ্গলবার  বেলা ১১টার দিকে গুইমারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় দশ কোটি টাকা মুল্যের গাঁজা ক্ষেত ধ্বংস করে সেনাবাহিনী-পুলিশের যৌথ টিম।এসময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধূরী, গুইমারা থানার  অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন ছাড়াও পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গুইমারার দূর্গম চৌধুরীপাড়া এলাকায় দুই একর গাঁজা ক্ষেত উদ্ধার করে। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য দশ কোটি টাকা বলেও জানান তিনি। গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন জানান, এ এলাকাটি খুবই দূর্গম। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গাঁজা চাষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পরবর্তী  আইনী কার্যক্রম প্রত্রুিয়াধীন।

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit