বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন

যে কারণে ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানে ছিলেন না মেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবলে আরও একবার নিজের অমরত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। আরও একবার শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন আর্জেন্টাইন অধিনায়ক। টানা দ্বিতীয় এবং রেকর্ড তৃতীয়বার ফিফা দ্য বেস্ট পুরস্কার পেয়েছেন তিনি। 

কিন্তু নিজের এমন অর্জনের রাতে মেসি উপস্থিত থাকতে পারেননি। সঞ্চালকের ভূমিকায় থাকা ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি মেসির হয়ে পুরস্কারটি নেন। কিন্তু কেন ফিফা দ্য বেস্টের এই অনুষ্ঠানে মেসি থাকতে পারেননি?

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদেনে জানিয়েছে, মেসির ইন্টার মায়ামির হয়ে কোনো অনুশীলন মিস করতে চাননি। লন্ডনে গেলে মায়ামির হয়ে চারটি অনুশীলন সেশন মিস করতেন মেসি। প্রাক-মৌসুমে মায়ামির হয়ে মাঠে নামার আগে মেসি যেটা করতে চাননি। 

গত মৌসুমের শেষ অংশে চোটের সঙ্গে লড়তে হয়েছে মেসিকে। মায়ামি ও আর্জেন্টিনার হয়ে কয়েকটি ম্যাচও খেলতে পারেননি তিনি। তাই এবার নিজেকে প্রস্তুত করতে অনুশীলনে কোনো কমতি রাখতে চাইছেন না বিশ্বকাপজয়ী এই তারকা। 

আরও একটি কারণ হলো, মেসি অনুষ্ঠানে গেলে মিস করতেন আগামী শুক্রবারের মায়ামির প্রাক-মৌসুমের প্রথম ম্যাচ। যে ম্যাচে এল সালভাদরের বিপক্ষে খেলবে মেসির দল। আর এই ম্যাচেই মায়ামির নতুন তারকা লুইস সুয়ারজেকে পরিচয় করিয়ে দেওয়া হবে। মেসি এসব কিছুই মিস করতে চাননি।

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৪,/ দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit