শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ঘন কুয়াশায় মাঝ পথ থেকে ফিরে এলো রাষ্ট্রপতির হেলিকপ্টার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার দুপুর ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনার উদ্দেশ্যে রওনা দেন।

দুপুর ১২টা ৪০ মিনিটে রাষ্ট্রপতির পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছানোর কথা ছিল। তবে তাকে বহনকারী হেলিকপ্টার মানিকগঞ্জ পর্যন্ত এসে ঘন কুয়াশার মধ্যে পড়ে। পরে হেলিকপ্টারটি ঢাকায় ফিরে যায়। রাষ্ট্রপতি পাবনায় আসতে না পারায় সোমবারের সফর স্থগিত করা হয়েছে।

পাবনা জেলা প্রশাসক আরও জানান, আবহাওয়া ভাল থাকলে আজ মঙ্গলবার রাষ্ট্রপতি পাবনায় আসবেন। উল্লেখ্য, সোমবার (১৫ জানুয়ারি) থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পাবনায় রাষ্ট্রপতির ৪ দিনের সফর নির্ধারিত ছিল। মঙ্গল ও বুধবার বেলা ১১টায় স্থানীয় কর্মসূচিতে যোগদান শেষে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর তিনটা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে পাবনা ছাড়ার কথা রাষ্ট্রপতির।
 
এদিকে রাতের আবহাওয়া বার্তায় বলা হয়েছে, সোমবার রাত থেকে তিনদিন সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। যা সারাদিন প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চালাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit