বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম

সর্দিতে বন্ধ নাক খোলার ৬ উপায়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতকালে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ বাড়ে। সেই সঙ্গে সর্দির কারণে নাক বন্ধের সমস্যা তো রয়েছেই। সবচেয়ে বেশি অস্বস্তি হয় এটা নিয়েই। নাক বন্ধ হয়ে গেলে কোনো কাজেই মন বসে না। শ্বাস নিতে সমস্যা হয়। মাথা ধরে থাকে সারাক্ষণ।

বন্ধ নাক খোলার জন্য অনেকেই নানা রকম ড্রপ ব্যবহার করেন। তাতে যে সব সময়ে সুফল পাওয়া যায়, তা নয়। চিকিৎসকদের মতে, প্রতিদিন নাকের ড্রপ ব্যবহার করলে তা অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন আর নাকের ড্রপ না নিলে ঘুম আসতে চায় না। তার চেয়ে বরং বন্ধ নাক খোলার জন্য ঘরোয়া উপায় প্রয়োগ করা যেতে পারে। দেখে নিন এমনই কয়েকটি ঘরোয়া উপায়, যেগুলি এক্ষেত্রে কার্যকর হতে পারে।

জোয়ান বা আজওয়াইন

মাঝারি তাপে ফ্রাইং প্যান গরম করুন। এক মুঠো জোয়ান শুকনো প্যানে ভাজতে থাকুন। জোয়ানোর রঙ গাঢ় হলে এবং সুগন্ধ বের হলে নামিয়ে নিন। একটি পরিষ্কার কাপড়ে এই ভাজা জোয়ান বেঁধে নাকের কাছে ধরে রাখুন। ধীরে ধীরে শ্বাস নিন, যাতে এর গরম ভাপটা নাকের ভেতরে পৌঁছায়।

ইউক্যালিপটাস

ইউক্যালিপটাস তেল বন্ধ নাক খুলতে কাজে লাগাতে পারেন ইউক্যালিপটাস অয়েল। একটা বড় পাত্রে পানি ফুটিয়ে নিন ভালভাবে। তারপর গরম পানিতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল মিশিয়ে সেই ভাপটা নিন। মাথার উপর থেকে টাওয়েল ঢাকা দিয়ে গরম পানি থেকে উঠতে থাকা ধূমায়ীত বাষ্প নাক-মুখ দিয়ে টানতে থাকুন। নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। ভাপ নেওয়ার সময় চোখ অবশ্যই বন্ধ রাখুন। 

আদা ও পুদিনা

আদা ও পুদিনার চা এক কাপ পানিতে আদা থেঁতো করে দিয়ে ফুটিয়ে নিন মিনিট পাঁচেক। চা ছেঁকে নিয়ে তাতে কয়েকটা তাজা পুদিনা পাতা দিন। হালকা গরম অবস্থায় পান করুন। এতে আরাম পাবেন।

রসুন ও পানি

এক কাপ পানিতে ২-৩ কোয়া রসুন আর আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এই পানি ছেঁকে পান করলে নাক পরিষ্কার হয়ে যাবে। সকালে খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খেলেও উপকার পাওয়া যাবে। 

গোলমরিচ 

হাতের তালুতে অল্প একটু গোলমরিচ গুঁড়ো এবং সামান্য সরিষার তেল দিন। আঙুলে এই মিশ্রণটি লাগিয়ে নাকের কাছে ধরুন। হাঁচি হবে। সেই সঙ্গে নাক পরিষ্কার হয়ে যাবে। সরিষার তেল নাকে দিয়ে টানলেও বন্ধ নাক খুলে যায় এবং নাক পরিষ্কার হয়।

গরম পানি 

নিয়মিত গরম পানি দিয়ে গোসল করতে পারেন। গরম পানিতে গোসল করলে বন্ধ নাক খুলে যায়। এর পাশাপাশি, যতটা সম্ভব গরম পানি পান করতে হবে।

সূত্র: বোল্ড স্কাই

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৪,/রাত ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit