মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন লিটন পরকীয়া সন্দেহে স্ত্রী বিথীকে হত্যা, ঘাতক সেই স্বামী সীমান্তে গ্রে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির তাজমিন হত্যা মামলা: রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, কারাগারে প্রেরণের নির্দেশ ১২ ঘন্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে দুর্গাপূজার নিরাপত্তায় নামছে ১০ হাজার বিজিবি সদস্য প্রতিদিন ৬ ঘণ্টা ঘুম কি যথেষ্ট? যুক্তরাষ্ট্রে মুসলিম কংগ্রেস সদস্য ইলহান ওমরের বাড়িতে তল্লাশি

বাড়তি শীতে বাড়তি যত্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : জানুয়ারি মাসে সাধারণত শীতটা একটু বেশি জেঁকে বসে। কয়েকদিন ধরে সারাদেশে কড়া ঠান্ডা বিরাজ করছে। সূর্যের তো দেখাই নেই! তার সাথে কুয়াশা ছেয়ে আছে চারদিকেই। তাতে তো আর দৈনন্দিন কাজকর্ম থেমে নেই। জীবনের তাগিদে রোজই বাইরে যেতে হচ্ছে। তাই ঠান্ডায় যারা বাইরে যাচ্ছেন, তাদের একটু বেশি যত্ন নেওয়া প্রয়োজন। ভারতীয় ডাক্তার রাহুল আগারওয়ালে এই ব্যাপারে কিছু টিপস দিয়েছেন:

১. বাড়তি কাপড়: শীতের ঠান্ডা আবহাওয়া থেকে ত্বককে সুরক্ষিত রাখা সবচেয়ে জরুরি। তাই বায়ু ও পানি-বিরোধী কাপড় পরুন। তার সাথে বাড়তি কিছু কাপড় রাখুন, যেন অবস্থা আরও বৈরী হলে রুক্ষ আবহাওয়ার প্রভাব আপনার উপর না পড়ে।

২.স্পর্শকাতর অঙ্গ: অবশ্যই বাইরে বের হওয়ার সময় মাথা ঢাকার মতো কিছু নিয়ে যাবেন। মাথা উষ্ণ রাখা অনেক বেশি জরুরি। এতে চোখ, কান, নাক- এই স্পর্শকাতর অঙ্গগুলোকে ঠান্ডা বাতাস থেকে সুরক্ষিত রাখা যায়। এর সাথে হাতে এবং পায়ে মোটা দস্তানা ও মোজা পরে নেবেন।

৪. আবহাওয়া বিবেচনা: এই সময় অবশ্যই তাপমাত্রার দিকে নজর রাখবেন। কোন অঞ্চলে তাপমাত্রার তারতম্য এবং ওঠা-নামার গতিবিধি বিবেচনা করে যাত্রা করা ভালো।  

৫.রুক্ষতা এড়াতে: গরম তরল পানীয় পান করার মাধ্যমে হাইড্রেটেড থাকুন। পাশাপাশি ত্বক পুষ্ট রাখতে উচ্চ তাপ ও শক্তি উৎপাদনকারী খাবার গ্রহণ করুন। এতে শরীর গরম থাকার জ্বালানি পায়। তার সাথে কিছু শারীরিক কার্যকলাপ করুন, যেন শরীর গরম হতে পারে। ত্বকের কোমলতা বজায় রাখতে লোশন এবং লিপবাম ব্যবহার করতে একদম ভুলবেন না।   

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস    

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit