বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

ইয়েমেনে হামলার পর ইরানকে ‘ব্যক্তিগত বার্তা’ পাঠাল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে ইরান-সমর্থিত ইয়েমেনভিত্তিক সশস্ত্র সংগঠন হুথি। এরই প্রেক্ষিতে হুথিদের অবস্থানে ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

ইয়েমেনে দ্বিতীয় দফায় হামলার পরপরই হুথিদের সম্পর্কে ইরানকে ‘ব্যক্তিগত বার্তা’ পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি।

বাইডেন জানান যে, ‘যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথিদের উপর দ্বিতীয় দফায় হামলা চালানোর পরে হুথিদের সম্পর্কে ইরানকে একটি “ব্যক্তিগত বার্তা” দিয়েছে।‘

তিনি বিস্তারিত কিছু না জানিয়ে আরও বলেন যে, ‘আমরা বার্তাটি ব্যক্তিগতভাবে পাঠিয়েছি এবং আমরা নিশ্চিত যে আমরা ভালভাবে প্রস্তুত।”

এদিকে ইরান লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

তবে পশ্চিমা দেশগুলোর সন্দেহ তেহরান হুথিদের অস্ত্র সরবরাহ করছে এবং যুক্তরাষ্ট্র বলছে যে ইরানী গোয়েন্দারা যেকোন জাহাজকে লক্ষ্যবস্তু করতে সক্ষম।

এরআগে অস্ট্রেলিয়া এবং কানাডাসহ পশ্চিমা মিত্রদের সমর্থনে শুক্রবার ভোররাতে প্রায় ৩০টি হুথি অবস্থানকে লক্ষ্য করে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র যৌথ বিমান হামলা চালায়। একদিন পরে, শনিবার ইউএস সেন্ট্রাল কমান্ড জানায় যে, তারা টমাহক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল ব্যবহার করে ইয়েমেনের একটি হুথি রাডার সাইটে তাদের সর্বশেষ হামলা চালিয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৪/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit