বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

আবারও দুঃসংবাদ পেল ইমরান খানের দল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের আগামী সাধারণ নির্বাচনের আগে দুঃসংবাদ পেল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। 

শনিবার রাতে দেশটির সুপ্রিমকোর্ট সিদ্ধান্ত দিয়েছেন— ‘ব্যাট’ প্রতীকে নির্বাচন করতে পারবে না পিটিআই। 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দুদিন শুনানি শেষে সুপ্রিমকোর্ট তিন সদস্যের বেঞ্চ পিটিআইকে ‘ব্যাট’ না দেওয়ার রায় দেন। এই বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার ও বিচারপতি মুসারাত হিলালি। স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে তারা এই রায় দেন।

দুর্নীতি মামলায় সাজা হওয়ায় কারাবন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সাজার কারণে নিজ দলের প্রধানের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ইমরান। পরে সম্প্রতি দলের অভ্যন্তরীণ নির্বাচনে পিটিআই নতুন চেয়ারম্যান নির্বাচিত হন গহর আলী খান।

পিটিআইয়ের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের আইন (ইসিপি) মেনে নির্বাচন হয়নি অভিযোগে গত ২২ ডিসেম্বর দলটির ‘ব্যাট’ প্রতীক বাতিল করে ইসিপি। বিষয়টি পিটিআই ও ইসিপির আইনি লড়াই সুপ্রিমকোর্ট পর্যন্ত গড়ায়। পরে শনিবার এই আদেশ দিল দেশটির সুপ্রিমকোর্ট।

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৪/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit