বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

যে কারণে বিদেশি শিক্ষার্থী কমানোর কথা ভাবছে কানাডা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমানোর কথা ভাবছে কানাডা। মূলত তীব্র আবাসন সংকটের কারণে এই চিন্তা করছে উত্তর আমেরিকার দেশটি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় বসবাসের অনুমতিপ্রাপ্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা কমানোর কথা ভাবা হচ্ছে বলে দেশটির অভিবাসন মন্ত্রী মার্ক মিলার জানিয়েছেন। মূলত নাগরিকদের আবাসন ক্রয়ক্ষমতার সংকটের জন্য কানাডার সরকার সম্প্রতি সমালোচনার সম্মুখীন হয়েছে।

কানাডা তার অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে ও বয়স্ক জনসংখ্যাকে সমর্থন করার জন্য অভিবাসনের ওপর নির্ভর করে থাকে এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বার্ষিক অভিবাসন বাড়াচ্ছেন। তবে আবাসন সংকটের জন্য দেশটিতে অভিবাসী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃদ্ধিকে দায়ী করা হয়েছে। কারণ মুদ্রাস্ফীতির কারণে উত্তর আমেরিকার এই দেশটিতে বাড়ি নির্মাণ অনেকটাই ধীর হয়ে গেলেও বাড়ির চাহিদা সমানভাবে বেড়েই চলেছে।

স্থানীয় সিটিভি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেন, ক্ষমতাসীন লিবারেল সরকার এই বছরের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা সীমাবদ্ধ করে দেওয়ার কথা বিবেচনা করছে।

কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি বিরক্তিকর। এটি এমন একটি সিস্টেম যা সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’

অবশ্য কানাডা সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ঠিক কতটা কমানোর কথা বিবেচনা করছে তা তিনি বলেননি।

কানাডার সরকারি তথ্যানুযায়ী, ২০২২ সালে সক্রিয় ভিসাসহ ৮ লাখেরও বেশি বিদেশি শিক্ষার্থী কানাডায় অবস্থান করছিলেন। ২০১২ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৪/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit